বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে: জামায়াত আমির

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৩১:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

আজ শনিবার সকাল সাড়ে ৭টায় বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপোটল দাখিল মাদ্রাসা চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা এর সমাধানে অংশ নিতে চাই। আমাদের একটা টেকনিক্যাল এক্সপার্ট টিম আছে। আমরা সেই টিমটাকে কাজ করার জন্য সরকারের সঙ্গে যুক্ত করতে চেয়েছিলাম। কিন্তু তাদের কাছ থেকে কোনো সাড়া পাইনি। এরপর আমরা বলেছি, সব ক্রেডিট আপনারা নেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু মানুষকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেন।’

দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘এ বাংলাদেশ ভালো নেই। দুর্নীতি, চাঁদাবাজি, বেহায়াপনা, নির্লজ্জতা, সন্ত্রাস, অশান্তি ও ঘরে ঘরে আগুন। ভালো নেই সাধারণ খেটে খাওয়া মানুষ। জিনিসপত্রের দাম বাড়ছে, তাল মেলাতে পারছে না সরকার। সারা দিনের ক্লান্ত কাজ করে ঘরে ফিরবে মানুষ, কিন্তু বিদ্যুৎ নেই। এখন বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে বিদ্যুৎ আসে।’

এর আগে শনিবার ভোর সাড়ে ৬টায় ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ইসলামী শিক্ষা আন্দোলনের নেতা ও তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র সংঘের সভাপতি শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করতে ধুনটের গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপোটল গ্রামে যান ডা. শফিকুর রহমান। সেখানে দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি কবর জিয়ারত করেন। পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেদ ও ধুনট উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম।

পরে শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্সের নির্মাণকাজের উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান।

ফেসবুকে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমাকে সবাই ক্ষমা কইরেন’ লিখে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই চট্টগ্রামের আনোয়ারায় নেপাল রবি দাশ (২৬) নামের এক নরসুন্দরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ…

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত নদী ও আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো শান্ত (২৪) নামে একজন নিখোঁজ রয়েছেন…

সরকারি উদ্যোগে পঞ্চগড়ে সোলার প্রজেক্ট স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার সকালে চীন, সিঙ্গাপুর ও দুবাইয়ের প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

জনপ্রিয় টার্গেট

ফের বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে: জামায়াত আমির

প্রকাশ: ০২:৩১:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬