ডাচ-বাংলা ব্যাংকের ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০০:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগটি তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।​

মামলার আসামিরা হলেন— ডাচ-বাংলা ব্যাংক দনিয়া শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ডেপুটি ম্যানেজার মোহিত মোরশেদ, অ্যাসিস্ট্যান্ট অফিসার সৌরভ সাহা, রেমিট্যান্স অফিসার মো. রফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ব্রাঞ্চ ম্যানেজার মো. গোলাম কিবরিয়া, গ্লোবাল গোল্ডেন জুট অ্যান্ড ক্র্যাফট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মো. হাকিম আলী সরদার, ম্যানেজার কাজী এনামুল কবির ও শওকত হাসান এবং গ্লোবাল গোল্ডেন জুট অ্যান্ড ক্র্যাফট লিমিটেড। এ ছাড়া মামলায় আরও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী নারগিস আক্তার একজন গৃহিণী। তিনি তাঁর জমি ও গাড়ি বিক্রি এবং বাড়ি ও দোকান ভাড়ার সঞ্চিত মোট ১ কোটি ১১ লক্ষ ৮৫ হাজার ৩১৯ টাকা ডাচ-বাংলা ব্যাংকের দনিয়া শাখার অ্যাকাউন্টে জমা রাখেন। নিরক্ষর হওয়ার কারণে ব্যাংক কর্মকর্তারা তাঁকে চেক পূরণ ও টাকা জমার কাজে সহযোগিতা করতেন।

অভিযোগে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর বাদী ৫ লাখ টাকা তুলতে ব্যাংকে গেলে আসামিরা সুকৌশলে তাঁর চেক বই থেকে একটি অতিরিক্ত চেক এবং ডিপিএস খোলার কথা বলে কয়েকটি কাগজে স্বাক্ষর করিয়ে নেন। পরে গত ৪ অক্টোবর বাদী ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে চাইলে আসামিরা জানান তাঁর হিসাবে মাত্র ৩ লাখ ৩৫ হাজার ২০৪ টাকা অবশিষ্ট রয়েছে। বাদী হতবাক হয়ে বাকি টাকার খোঁজ নিলে ব্যাংক কর্মকর্তা মোহিত মোরশেদ জানান, ২৩ সেপ্টেম্বরে ‘পজিটিভ পে ইন্সট্রাকশন’ ফরমের মাধ্যমে গ্লোবাল গোল্ডেন জুট অ্যান্ড ক্র্যাফট লি.-কে একটি চেকে ৮৫ লাখ টাকা দেওয়া হয়েছে।

বাদী নারগিস আক্তার অভিযোগে উল্লেখ করেন, ২৩ সেপ্টেম্বর তিনি ব্যাংকে যাননি এবং উক্ত প্রতিষ্ঠানকে কোনো চেক দেননি। গত ১৭ সেপ্টেম্বর কর্মকর্তারা প্রতারণা করে যে চেকটি রেখে দিয়েছিলেন, সেটিতে জাল স্বাক্ষর ও টাকার পরিমাণ বসিয়ে এবং পজিটিভ পে ফরম তৈরি করে পূবালী ব্যাংক পিএলসি-এর রাজবাড়ী শাখায় গ্লোবাল গোল্ডেন জুট অ্যান্ড ক্র্যাফট লি.—এর অ্যাকাউন্টে ক্লিয়ারেন্সের মাধ্যমে স্থানান্তর করা হয়। পরে ২৮ সেপ্টেম্বর উক্ত কোম্পানির পক্ষে আসামি শওকত হাসান পূবালী ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে নগদ ৮৫ লাখ টাকা তুলে আত্মসাৎ করেন।

​বাদী উল্লেখ করেন, তিনি কোনো ব্যবসার সঙ্গে জড়িত নন এবং ১ সেপ্টেম্বর খোলা উক্ত ভুয়া কোম্পানির অ্যাকাউন্টে প্রতারণামূলকভাবে ব্যাংকের কর্মকর্তাদের প্রত্যক্ষ সহায়তায় এই অর্থ পাচার করা হয়েছে।

মৃত্যুর মুখ থেকে জীবন ফিরিয়ে আনার গল্প: হাওরপারের জাইতুনের পুনর্জন্ম

নিকলী উপজেলার নয়াপাড়া গ্রামের এক সাধারণ পরিবারের অল্প বয়সী বধূ জাইতুন। প্রসবের সম্ভাব্য তারিখের প্রায় দেড় মাস বাকি থাকতেই হঠাৎ দেখা দেয় তীব্র শ্বাসকষ্ট। গ্রামীণ জনপদের প্রথাগত ধারণার বশে নিয়মিত চিকিৎসকের কাছে না যাওয়ার খেসারত হিসেবে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি চলে যায় চরম বিপর্যয়ের মুখে। তবে …..

৩৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ৩৫ কোটি ৫৩ লাখ টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগে মো. সালাহউদ্দিন রিপন নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (৪ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ আজকের পত্রিকাকে এই তথ্য জানান।

মৌলভীবাজারে ভারতে যাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। তাদের মধ্যে দুজনের বিরুদ্ধে অপর ছয়জনকে ভারতে যেতে সহযোগিতার অভিযোগ রয়েছে।

জনপ্রিয় টার্গেট

ডাচ-বাংলা ব্যাংকের ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ০৫:০০:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬