বগুড়ায় সড়ক বিভাজকে প্রাইভেট কার উল্টে পুলিশ সদস্যের মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

নিহত গোলাম রব্বানী রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় কালিয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম জালাল মিয়া। তিনি পুলিশ সদর দপ্তরে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোলাম রব্বানী একটি প্রাইভেট কারে করে বাড়ি থেকে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন। পথে ছোনকা এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি গাড়ির পেছনের আসনে বসে ছিলেন। দুর্ঘটনার পর গাড়ির চালকের সন্ধান পাওয়া যায়নি।

পরে ঘটনাস্থল থেকে গোলাম রব্বানীর সঙ্গে থাকা পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সদস্যের লাশ উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে পূর্বনির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে কোটাপাড়া ব্রিজ এলাকায় মানববন্ধন করেছেন বিভিন্ন উপজেলার মানুষ, শিক্ষার্থী ও শিক্ষকেরা। প্রস্তাবিত স্থান পুনর্বিবেচনার আহ্বান জানান বক্তারা।

বালিয়াকান্দিতে বাইরে বিক্রির জন্য নেওয়া ৪০ বস্তা ইউরিয়া আটকে দিলেন স্থানীয়রা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নির্ধারিত এলাকার বাইরে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার সময় ৪০ বস্তা ইউরিয়া সার আটক করেছেন স্থানীয় লোকজন। ভ্রাম্যমাণ আদালত সারের ডিলার আমিরুল ইসলাম ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। জব্দ সার কৃষকদের মধ্যে বিতরণ করা হবে…

শেষকৃত্য সম্পন্ন, স্মৃতিতে রাবি শিক্ষার্থী চেসি

চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী চেসি ত্রিপুরার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারায় তাঁর নিজ বাড়িতে ধর্মীয় ও সামাজিক রীতিতে শেষকৃত্য সম্পন্ন হয়।

জনপ্রিয় টার্গেট

বগুড়ায় সড়ক বিভাজকে প্রাইভেট কার উল্টে পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশ: ১২:০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬