দুর্ঘটনা রোধে কাজ করতেন যাঁরা, সড়কেই প্রাণ গেল তাঁদের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ বেলা ৩টার দিকে ফরিদপুর-মাগুরা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি সেতুসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক রাব্বি মোল্যা (১৯), সংগঠনটির সদস্য নূর মোহাম্মদ আরিক (২২) ও তামান্না তাবাসসুম ঐশী (২৫)। তাঁরা সবাই মাগুরা পৌর এলাকার বাসিন্দা।

আহত সাগর, রিয়া ও জয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে জয়ের অবস্থা আশঙ্কাজনক। অ্যাম্বুলেন্সচালক মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সংগঠনটির ফরিদপুর শাখা সূত্রে জানা যায়, ‘জাগো ফাউন্ডেশন’ পরিচালিত ‘সমতা তারুণ্যের’ প্রকল্পের উদ্যোগে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার ব্যুরো বাংলাদেশ কার্যালয়ে ডিজিটাল লিটারেসি ও সাইবার বুলিং বিষয়ে অর্ধদিবসের প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে কয়েকটি জেলার সদস্যদের সঙ্গে মাগুরা শাখার ছয়জন অংশ নেন। প্রশিক্ষণ শেষে তাঁরা মাগুরায় ফেরার প্রস্তুতি নেন। পরে ঢাকা থেকে মাগুরাগামী একটি খালি অ্যাম্বুলেন্স ভাড়া করে রওনা হন। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই আড়কান্দি সেতুর কাছে দুর্ঘটনার শিকার হন তাঁরা।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আড়কান্দি সেতুসংলগ্ন এলাকায় অ্যাম্বুলেন্সটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী কিং ফিশার পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা ছয় সদস্য ও চালক আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত তিন স্বেচ্ছাসেবীকে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে আজ সন্ধ্যার দিকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিন সহকর্মীর মৃত্যুতে শোকাহত সংগঠনটির সদস্যরা। একই প্রশিক্ষণে অংশ নেওয়া ভলান্টিয়ার ফর বাংলাদেশের ফরিদপুর শাখার সদস্য তুষার মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘সকাল থেকে একসঙ্গে প্রশিক্ষণ নিলাম, দুপুরে নামাজ শেষে ওদের বিদায় দিলাম। কে জানত, এ বিদায় হবে শেষ বিদায়।’

নিহত রাব্বি মোল্যার নিরাপদ সড়কবিষয়ক প্রশিক্ষণে অংশ নেওয়ার একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সুমাইয়া সাফাত। সেখানে তিনি লিখেছেন, ‘যারা সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য যুদ্ধ করল, আজ তাদেরই জীবন দিতে হচ্ছে!’

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুস সালাম বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও অ্যাম্বুলেন্স উদ্ধার করে কানাইপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে এক ঘণ্টার ব্যবধানে মহাসড়কে দুই দুর্ঘটনা, নিহত ৫

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কে এক ঘণ্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে কানাইপুরে ট্রাক, বাস, প্রাইভেট কার ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হন। তাঁরা সম্পর্কে মা-ছেলে। এর ঠিক এক ঘণ্টা আগে একই মহাসড়কের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত হন আর

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার আড়পাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

ফরিদপুরে প্রতিমা বিসর্জন নিয়ে দুই মন্দিরের পূজার্থীদের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময় রাস্তার ওপর প্রতিমা রাখাকে কেন্দ্র করে হরিমন্দির যুব সংঘ ও কুমারপট্টি তরুণ সংঘের পূজার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জনপ্রিয় টার্গেট

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

দুর্ঘটনা রোধে কাজ করতেন যাঁরা, সড়কেই প্রাণ গেল তাঁদের

প্রকাশ: ১২:০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬