গাইবান্ধায় চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা কারাগারে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:১৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাফার গুদামে চাঁদাবাজির অভিযোগে গত ২৫ এপ্রিল বিএনপি নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ কয়েকজনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা হয়। পরে ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন সাজ্জাদ। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ নিম্ন আদালতে হাজির হয়ে আবারও জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর কোর্টের জেনারেল রেজিস্ট্রার কর্মকর্তা (জিআরও) গোবিন্দ দাস জানান, চাঁদাবাজির মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন সাজ্জাদ। শুনানি শেষে আদালত তাঁর আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ঢাকার সাভার থানার আমিনবাজারের বরদেশী এলাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ১০ জনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে দিয়েছেন আদালত।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে চোলাই মদ বিক্রি করতে আসা কার্তিক মনি ঋষি (৩৮) নামে এক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক করা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের পাটগুদাম এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

জনপ্রিয় টার্গেট

আরও চার সংসদীয় কমিটি গঠন, এবারও সভাপতি নেই বিরোধী দল থেকে

গাইবান্ধায় চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা কারাগারে

প্রকাশ: ০৮:১৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬