গাজীপুরে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

মামলার আসামিরা হলেন মো. অলিউল্লাহ ইসলাম (২৩), মোহাম্মদ মিজান (৩৮) ও মো. আব্দুল কুদ্দুস শেখ (৪৫)। অলিউল্লাহ ইসলাম মাদ্রাসাটির শিক্ষক বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, শিশুটি মাদ্রাসাটির আবাসিক বিভাগে থেকে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত।

শিশুটির মায়ের অভিযোগ, ৭ অক্টোবর বিকেল ৪টার দিকে তিনি ছেলেকে মাদ্রাসার আবাসিক বিভাগে রেখে আসেন। ১৩ অক্টোবর দুপুরে ছেলে বাসায় খেতে এলে গোসল করানোর সময় শরীরের একটি অংশে প্রচণ্ড ব্যথার কথা জানায়। ব্যথার কারণ জানতে চাইলে শিশুটি শিক্ষকের যৌন নিপীড়নের কথা জানায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনা কাউকে জানালে তাকে মারধর করা হবে বলে ভয় দেখানো হয়েছিল।

বিষয়টি জানার পর শিশুর মা মাদ্রাসায় গিয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন। মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে অভিযুক্ত শিক্ষককে কৌশলে মাদ্রাসা থেকে সরিয়ে দেওয়া হয় বলেও উল্লেখ করা হয়।

এজাহারে আরও দাবি করা হয়েছে, শিশুটির মায়ের পরিচিত এক নারীর ১০ বছর বয়সী ছেলেও একই মাদ্রাসায় পড়াশোনা করত। ওই শিশুও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে একাধিকবার যৌন নিপীড়নের অভিযোগ করেছে। পরে আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানতে পারেন তাঁরা।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুরে বসতঘরে আগুন, দুই শিশুসহ দগ্ধ মা-বাবা

গাজীপুর মহানগরীর পশ্চিম ভুরুলিয়া এলাকায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে দুই শিশুসন্তানসহ মা-বাবা দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে মা ও দুই শিশুর অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাঁদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

বিআরটি থেকে ৬ লেন—মেগা প্রজেক্টের চরম মাশুল জনগণকেই দিতে হচ্ছে

১৪ বছর ধরে চলা ঢাকা-গাজীপুর বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্প বন্ধ করে নির্মিত বিশেষ লেন ও স্টেশন অবকাঠামো অপসারণের সিদ্ধান্ত হয়েছে। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত সড়ক ছয় লেনের সাধারণ মহাসড়কে রূপান্তর করা হবে। প্রকল্পের প্রাথমিক ব্যয় ২ হাজার ৩৯ কোটি ৮৪ লাখ টাকা…

শ্রীপুর থানার সামনে যুবলীগের মিছিল, আটক ৮

গাজীপুরের শ্রীপুর থানার প্রধান ফটকের সামনে মিছিল করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের আট নেতা-কর্মীকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। শুক্রবার জুমার নামাজের শেষ মুহূর্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

গাজীপুরে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

প্রকাশ: ১২:০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬