ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের জ্যাকি এলেন রাজবাড়ীতে, ভালোবেসে নার্গিসকে করলেন বিয়ে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

নার্গিস আক্তার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা আতর আলী চেয়ারম্যান বাজার এলাকার খোয়াজ খানের মেয়ে। অন্যদিকে জ্যাকি চীনের শানডং প্রদেশের ইউনচেং কাউন্টির চেংতুন টাউনের ঝাংঝুয়াং এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ঝাং সিনহাই। জ্যাকি চীনে লরিচালক হিসেবে কাজ করেন। তাঁদের পরিবারের প্রধান জীবিকা কৃষিকাজ।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন চীনা নাগরিক জ্যাকি চেউং। এরপর ৩ নভেম্বর আদালতের মাধ্যমে নার্গিস ও জ্যাকির বিয়ে সম্পন্ন হয়। পরে ১৩ নভেম্বর পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। দুই পরিবারের সম্মতিতেই তাঁদের বিয়ের আয়োজন করা হয়েছে।

জ্যাকি চেউং জানান, নার্গিসের সঙ্গে পরিচয়ের পর ধীরে ধীরে তাঁর ভালো লাগা তৈরি হয়। নিয়মিত কথা বলতে বলতে একসময় দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। নার্গিসকে জীবনসঙ্গী করতে চীন থেকে বাংলাদেশে এসেছেন তিনি। নার্গিসকে বিয়ে করতে পেরে তিনি খুবই আনন্দিত। শ্বশুরবাড়ির মানুষ ও আত্মীয়স্বজনের ভালোবাসা পেয়ে তাঁর ভালো লাগছে। স্ত্রীকে নিয়ে চীনে ফিরে সুখে-শান্তিতে সংসার করতে চান।

নার্গিস আক্তার বলেন, ভাইয়ের মাধ্যমে জ্যাকির সঙ্গে পরিচয়। নিয়মিত কথা বলতে বলতে একসময় দুজন দুজনকে ভালোবেসে ফেলেন। তাঁকে বিয়ে করতে জ্যাকি চীন থেকে বাংলাদেশে আসায় তিনি খুবই খুশি। পরিবারের সম্মতিতেই তাঁদের বিয়ে হয়েছে। স্বামীর সঙ্গে চীনে গিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছেন তিনি। দুই পরিবারের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সুখে সংসার করতে চান।

বিয়ের পর স্ত্রীকে নিয়ে বেশ আনন্দেই সময় কাটছে জ্যাকির। বাংলাদেশি পরিবার ও আত্মীয়স্বজনের সান্নিধ্য উপভোগ করছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে পাসপোর্ট, ভিসা ও প্রয়োজনীয় অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্ত্রী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা সমবায় কর্মকর্তা ও দেবগ্রাম ইউনিয়নের প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চীনা নাগরিক জ্যাকি চেউং ও বাংলাদেশি তরুণী নার্গিস আক্তারের বিয়ের বিষয়ে তিনি অবগত নন। তবে বিদেশি নাগরিকের সঙ্গে সম্পর্ক বা বিয়ের ক্ষেত্রে প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ ধরনের সম্পর্কে জড়ানোর আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

দৌলতদিয়ায় পদ্মার ১৫ কেজির রুই, বিক্রি হলো কত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা ১৫ কেজি ওজনের একটি রুই মাছ ৬৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। মাছটি প্রথমে ৬৪ হাজার ৫০০ টাকায় কিনে পরে অনলাইনে পর্তুগালপ্রবাসী এক ব্যক্তির কাছে বিক্রি করেন আড়তদার শাজাহান

পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৭২ কেজির দুই কাতল ও বাগাড়

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল দুই কাতল ও একটি বাগাড় মাছ। তিনটি মাছের মোট ওজন ৭২ কেজি। দৌলতদিয়ার একটি মাছের আড়তে উন্মুক্ত নিলামে তোলার পর মাছগুলো বিক্রি হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫০০ টাকায়।

খানকা শরিফের রান্নাঘরে মানসিক ভারসাম্যহীন যুবক, ‘খাবার না পেয়ে’ বাবুর্চিকে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দে ফজের আলী সরদার (৭০) নামের এক খানকা শরিফের বাবুর্চিকে লাকড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন বাবুর্চির এক সহকারী। এ ঘটনায় অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

চীনের জ্যাকি এলেন রাজবাড়ীতে, ভালোবেসে নার্গিসকে করলেন বিয়ে

প্রকাশ: ০৫:১৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬