ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে ফেবারিট মানতে নারাজ ভারত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

আজ ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তানকে ফেবারিট মানা প্রসঙ্গে নওশাদ মুসা বলেন, ‘আমাদের হারাতে পারলে তারা এগিয়ে থাকবে। আমি শুধু এটুকুই বলব, প্রথম ম্যাচের আগেই বলেছিলাম তারা ভালো দল। আর আমি সেটিকে সম্মান করি।’

দ্বিতীয় সারির দল নিয়ে এসেও সাফে আরেকটি শিরোপার দুয়ারে দাঁড়িয়ে ভারত। তবে নিজেদের ‘বি’ দল মানতে ঘোর আপত্তি ভারতীয় কোচের, ‘আপনারা যে দুর্বল স্কোয়াড বা “বি” দলের কথা বলছেন, আমার কাছে এটি কোনো “বি” দল নয়। আমরা যেভাবে পারফর্ম করেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা ফাইনালে আছি। আমার ছেলেরা যখন ইতিমধ্যেই প্রমাণ করেছে যে তারা সেরা, তখন একে “বি” দল বলব কেন?’

গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৩–২ গোলে হারিয়েছিল ভারত। তবে ফিফা উইন্ডোর কারণে দেরিতে আসা চার প্রবাসী ফুটবলার দলের সঙ্গে যোগ দেওয়ায় বদলে গেছে পাকিস্তানের চেহারা। সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে দারুণ ছন্দে ছিল তারা। প্রতিপক্ষের শারীরিক সক্ষমতার বিপরীতে নিজেদের গতিকেই বড় অস্ত্র মানছেন নওশাদ মুসা, ‘এটা অবশ্যই ভালো দিক, তবে আমার মনে হয় আমার খেলোয়াড়েরা বেশি দ্রুতগতির ও চটপটে, যা আমার জন্য বাড়তি সুবিধা হবে। তাই বিষয়টি নিয়ে তাদেরই চিন্তিত হওয়া উচিত।’

ফাইনাল নিয়ে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না ভারতের অধিনায়ক চিংলেনসানা সিংও। কিংবদন্তি সুনীল ছেত্রীর কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে নেতৃত্ব দিতে চান তিনি। সংবাদ সম্মেলনে সানা সিং বলেন, ‘আমরা এখানে দেশের হয়ে খেলতে এসেছি এবং যেকোনো পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত। আমরা সব সময় নিজেদের সেরাটা দিই এবং কালও ট্রফি জিততে আমাদের সেরাটাই দেব।’

‘আমরাও হারতে জানি’, জয়ের যাত্রা থামার পর স্পেন কোচ

টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হারের স্বাদ পেয়েছে স্পেন। ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে সেই যাত্রায় ছেদ পড়লেও দলের পারফরম্যান্স থেকে ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

হামজারা এনার্জি হারিয়ে ফেলেছিল

হামজারা এনার্জি হারিয়ে ফেলেছিল

এই কারণে বলছি, সেমিফাইনাল যদি দেখেন—হ্যাঁ, আমরা প্রথমে তো হেরে গেছি, আমাদের প্লেয়াররা পুরো এনার্জি নিয়ে খেলতে পারেনি। ৩০ মিনিটের পরে সবাই তাদের এনার্জি হারিয়েছে। এমনকি হামজা চৌধুরীও

‘বিশ্বকাপে ছিল বাংলাদেশও’ বইয়ের মোড়ক উন্মোচন

বাংলাদেশের মানুষের ফুটবল উন্মাদনা যে বিশ্বজুড়ে পরিচিত, সেটি বিশ্বকাপ কাভার করতে গিয়ে ক্রীড়া সাংবাদিক ও লেখক রানা আব্বাস খুব কাছ থেকে দেখেছেন। ২০২৬ বিশ্বকাপে মেসি-নেইমারদের ‘লাস্ট ড্যান্স’ দেখার অভিজ্ঞতার সঙ্গে কিছু বিচিত্র ঘটনা আর বিশ্বকাপে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে রানা আব্বাসের লেখা ‘বিশ্বকাপে ছিল

জনপ্রিয় টার্গেট

পাকিস্তানকে ফেবারিট মানতে নারাজ ভারত

প্রকাশ: ০৫:১৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬