এর আগে তারা গতকাল শনিবার রাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন। সেই রাতে তারা কলেজ ক্যাম্পাসে মশাল মিছিলও করেছেন। মিছিলে তারা তাদের ঘোষিত এক দফা দাবিতে নানা স্লোগান দেন।
চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহাদ হোসেন বলেন, ‘আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরব না। নতুন অধ্যক্ষকেও আমরা ক্যাম্পাসে ঢুকতে দিইনি আর দেবও না। তিনি একদিন এসেছিলেন, আর এখন চেষ্টা করছেন। কিন্তু আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। প্রশাসনিক কোনো কাজও করতে দেব না। বর্তমানে প্রশাসনিক ভবনে তালা দেওয়া আছে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের…
নেত্রকোনার বারহাট্টায় সড়কের ওপর ইট-সুরকিসহ নির্মাণসামগ্রী ও বিভিন্ন মালপত্র রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে পাঁচজনকে জরিমানা করা হয়েছে। আজ রোববার উপজেলার গোবিন্দপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
দৈনিক টার্গেট 























