০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণ-অভ্যুত্থানে পতিত সরকারের ফিরে আসার নজির নেই: পর্যটনমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

পর্যটনমন্ত্রী বলেছেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত কোনো সরকারের পুনরায় ক্ষমতায় ফিরে আসার নজির বিশ্ব ইতিহাসে নেই। গত ৩০০ থেকে ৪০০ বছরের ইতিহাসেও এমন কোনো ঘটনা ঘটেনি।

আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পর্যটনমন্ত্রী এসব কথা বলেন।

পর্যটনমন্ত্রী বলেন, ‘ডিসেম্বর, ডিসেম্বর বলে আমাদের মধ্যে কিছু মানুষ একটি বিষয় ছড়ানোর চেষ্টা করছে। আপনারা জার্মানির হিটলারের নাৎসি বাহিনীর কথা স্মরণ করুন। তারা একবার পালিয়ে যাওয়ার পর আর জার্মানিতে ফিরে আসতে পারেনি। বিশ্বে এমন কোনো নজির নেই যে, গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত কোনো সরকার আবার ফিরে এসেছে।’

এম রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, ‘আমি মনে করি, আওয়ামী লীগ নাৎসি বাহিনীর মতো বিলুপ্ত হয়ে যাবে। অতএব, কে আসবে, কে আসবে না—এসব চিন্তা করে আমাদের সময় নষ্ট করার দরকার নেই। কিছু মানুষ অন্যদের বিপদে ফেলার জন্য উসকানি দেওয়ার চেষ্টা করছে। তারা হয়তো ভাবছে, আপা আবার কখন আসবেন, আবার ক্ষমতায় ফিরতে পারবেন। এসব চিন্তা একেবারেই ভুলে যান।’

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে পর্যটনমন্ত্রী বলেন, আপনারা এসব কথায় কান দেবেন না। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। নির্দ্বিধায় কাজ করবেন। এই সরকার সবার জন্য।

আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকেরা।

গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পৌরসভার রাঘাইচটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার মো. জাকারিয়ার স্ত্রী। তাঁদের বিয়ে হয়েছিল প্রায় চার বছর আগে…

ঘর ও জমি থাকা সত্ত্বেও খোলা আকাশের নিচে দুই শিশুসহ মা

গত বছর সড়ক দুর্ঘটনায় মারা যান স্বামী শাহজাহান। এর পরই বেরিয়ে আসে শ্বশুর বাড়ির স্বজনদের আসল রূপ। ননদ, ননাস ও তাঁদের সন্তানরা মিলে শুরু করেন নাদিরার ঘর দখলের পাঁয়তারা। সম্প্রতি তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চণ্ডীপাশা এলাকায় এ ঘটনা ঘটেছে।

ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর নির্মাণাধীন দেশের প্রথম ও সর্ববৃহৎ স্টিল আর্চ সেতু ‘কেওয়াটখালী সেতু’র কাজ এগিয়েছে ২৭ শতাংশ। অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি হারবার ব্রিজের আদলে নির্মিতব্য দৃষ্টিনন্দন এই সেতুর কাজ শুরুতে ধীরগতিতে এগোলেও বর্তমানে প্রকল্প এলাকায় চলছে কর্মযজ্ঞ।

জনপ্রিয় টার্গেট

জলবায়ু সম্মেলনে যে পাঁচ প্রস্তাব উত্থাপন করলেন প্রধানমন্ত্রী

গণ-অভ্যুত্থানে পতিত সরকারের ফিরে আসার নজির নেই: পর্যটনমন্ত্রী

প্রকাশ: ০৩:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬