০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে মাদ্রাসার পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত, কিছু দূরে বস্তাবন্দি দুই পা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৩২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পোনাহুরা ইসলামিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার উত্তর পাশের সড়কের ধারে মানুষের একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক জনতা। পরে পুলিশকে খবর দেওয়া হলে বাউফল থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাতটি উদ্ধার করে। এর কিছুটা দূরে একটি বস্তার ভেতর থেকে দুই পা উদ্ধার করা হয়।

পোনাহুরা গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, দুপুরে মাদ্রাসার পেছনের সড়কের পাশে মানুষের একটি কাটা হাত ও দুই পা পড়ে থাকার খবর পান তিনি। এমন ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কীভাবে এসব অঙ্গ সেখানে এল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি জানান তিনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করেছে। উদ্ধার করা অঙ্গগুলোতে ইতিমধ্যে পচন ধরেছে। তবে এগুলো কার এবং কীভাবে সেখানে এসেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আরও বলেন, ব্যক্তির পরিচয় শনাক্ত এবং শরীরের বাকি অংশের সন্ধানে পুলিশ কাজ করছে। উদ্ধার করা অঙ্গগুলোর ফরেনসিকসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কলাপাড়ায় বাবার কাছে মাদক সেবনের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

স্ত্রীকে ফিরিয়ে আনতে খাইরুল প্রায়ই পরিবারের সদস্যদের চাপ দিতেন এবং গালিগালাজ করতেন। গত শনিবার সন্ধ্যায় মাদক সেবনের জন্য তিনি বাবার কাছে টাকা চান। কিন্তু বাবা টাকা না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হন।

বাউফলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

বাউফলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মিছিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে। হামলায় ফিরোজসহ অন্তত পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন।

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতি চাই: প্রতিমন্ত্রী নুরুল হক নূর

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, আমাদের লক্ষ্য সংঘাত নয়, শান্তি; প্রতিহিংসা নয়, সম্প্রীতি; বিভেদ নয়, ঐক্য; ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

জনপ্রিয় টার্গেট

একই সময়ে ৬ সরকারি দপ্তরে চাকরি, দোষী সাব্যস্ত ব্রিটিশ কর্মকর্তা

বাউফলে মাদ্রাসার পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত, কিছু দূরে বস্তাবন্দি দুই পা

প্রকাশ: ০৩:৩২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬