০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে শিক্ষাসচিব

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

শিক্ষাসচিব আজ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, সিদ্ধেশ্বরী কলেজ, সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিদর্শনকালে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন সিনিয়র সচিব। তিনি শ্রেণিকক্ষ, ক্যাম্পাস ও বিভিন্ন দাপ্তরিক কক্ষ ঘুরে দেখেন।

এ সময় শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও মনোরম পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ের পড়াশোনা নয়, শিক্ষার্থীদের গান, কবিতা আবৃত্তি, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। পড়াশোনার পাশাপাশি তাদের বহুমুখী প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের বিনয়ী হওয়ার আহ্বান জানান।

‎শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিয়ে সিনিয়র সচিব বলেন, ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ নিতে হবে। এ সময় তিনি প্রতিষ্ঠানপ্রধানদের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করার নির্দেশনা দেন।

‎পরিদর্শনকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

‎পরিদর্শন শেষে শিক্ষার গুণগত মানোন্নয়ন, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান সিনিয়র সচিব।

ভর্তি পরীক্ষা পেছাবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শর্ত মেনে আবেদনের সুযোগ অকৃতকার্যদেরও

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সূচিতেই অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের ২৯ জানুয়ারি, চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। শর্তসাপেক্ষে এইচএসসিতে দুই বা তার কম বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন, অনড় কয়েকটি বিশ্ববিদ্যালয়

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানে সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দিতে ভর্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন আনছে কয়েকটি বিশ্ববিদ্যালয়।

জবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২৫ নভেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত।

জনপ্রিয় টার্গেট

পৈতৃক বাড়িতে আগুন: আওয়ামী লীগকে দায়ী করে এমপি নুসরাত বললেন হামলা পরিকল্পিত

রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে শিক্ষাসচিব

প্রকাশ: ০২:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬