০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পৈতৃক বাড়িতে আগুন: আওয়ামী লীগকে দায়ী করে এমপি নুসরাত বললেন হামলা পরিকল্পিত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৩২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুসরাত তাবাসসুম। তিনি জানান, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে একটি নম্বর থেকে ফোন করে তাঁকে হুমকি দেওয়া হয়। এর আগে ও পরে আরও কয়েকটি নম্বর থেকে হুমকি আসে। এ ঘটনায় ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। তবে জিডি করার পরও হুমকি দেওয়া বন্ধ হয়নি।

নুসরাত তাবাসসুমের দাবি, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ফেসবুকে একটি হুমকিমূলক সতর্কবার্তা দেন। এরপর রাত ১২টা ১৫ মিনিটের দিকে তাঁর পৈতৃক বাড়িতে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে তাঁর ধারণা, বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তাঁর অভিযোগ, ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো আলামত সংগ্রহ করেনি। দ্রুত তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ঘটনাটি সুপরিকল্পিত উল্লেখ করে নুসরাত তাবাসসুম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঢিলেঢালা। এ ঘটনার সঙ্গে বিভিন্ন বিষয়ের যোগসূত্র থাকতে পারে। এ বিষয়ে দৌলতপুর থানায় গিয়ে মামলা করবেন বলেও জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে।

কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার ঘটনায় মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ সময় পুলিশের কাজে বাধা, সদস্যদের মারধর এবং তাঁদের ব্যবহৃত মাইক্রোবাস ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ।

বাড়ির উঠানে ‘ভালো-মন্দ খেয়ে নিও’ লেখা চিরকুট ও কাফনের কাপড়

ভালো-মন্দ কিছু খেয়ে নিও, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও, গুডবাই—এমন বার্তা লেখা দুটি রহস্যজনক চিরকুটের সঙ্গে কাফনের কাপড়, আগরবাতি, সাবান ও গোলাপজল রেখে গেছে দুর্বৃত্তরা। কুষ্টিয়ার দৌলতপুরে একই গ্রামের পৃথক দুই বাড়িতে এসব সামগ্রী পাওয়া গেছে। এ ঘটনায় দুই পরিবারে উদ্বেগ ও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, মরদেহ বাড়িতে পৌঁছানোর পর মারা গেলেন বাবাও

বাবার অসুস্থতার খবর শুনে কর্মস্থলেই অসুস্থ হয়ে পড়েন ছেলে মাহফুজুর রহমান (২৭)। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ছেলের মরদেহ বাড়িতে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর মারা যান অসুস্থ বাবা আবদুল মান্নানও (৫৯)। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকায়…

জনপ্রিয় টার্গেট

পৈতৃক বাড়িতে আগুন: আওয়ামী লীগকে দায়ী করে এমপি নুসরাত বললেন হামলা পরিকল্পিত

পৈতৃক বাড়িতে আগুন: আওয়ামী লীগকে দায়ী করে এমপি নুসরাত বললেন হামলা পরিকল্পিত

প্রকাশ: ০২:৩২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬