ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালে পড়ে ছিল নিখোঁজ যুবকের মরদেহ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার বেলা ৩টার দিকে শহরের সদর পুলিশ ফাঁড়ির পাশের একটি সেতুর নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাবার দোকানে যাওয়ার উদ্দেশে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহত আরিফ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বেতিলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাবার শহরের দোকানে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন আরিফ। এরপর রাতে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। একপর্যায়ে খালের পাড়ে তাঁর জুতা পড়ে থাকতে দেখে পানিতে পড়ে যাওয়ার আশঙ্কা করেন তাঁরা।

স্থানীয়দের ধারণা, খালের পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় আরিফ অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় খালে তল্লাশি শুরু করেন। প্রায় এক ঘণ্টা অভিযান চালানোর পর সদর পুলিশ ফাঁড়ির পাশের একটি সেতুর নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মিয়া রাজ জানান, নিখোঁজ যুবকের জুতার অবস্থান শনাক্ত করে খালে তল্লাশি চালানো হয়। পরে ওই স্থান থেকে প্রায় ৬০ ফুট দূরে পানির নিচে তাঁর মরদেহ পাওয়া যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নিখোঁজের খবর পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিক্ষকের বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে বিলম্ব নিয়ে ক্ষোভ

মানিকগঞ্জের সাটুরিয়ায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ শাহ আলমের বিরুদ্ধে। বিদ্যালয়ের প্রাথমিক তদন্তের পরও উপজেলা শিক্ষা অফিস থেকে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন ছাত্রীর বাবা। তবে উপজেলা শিক্ষা অফিস জানিয়েছে, এ ঘটনায় তদন্ত

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল দুই ঘণ্টা বন্ধ, শতাধিক যানবাহন আটকা

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকায় দুই ঘাটে আটকে পড়ে শতাধিক যানবাহন।

জনপ্রিয় টার্গেট

হত্যা ও আগুন-সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি

খালে পড়ে ছিল নিখোঁজ যুবকের মরদেহ

প্রকাশ: ০৬:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬