ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আকভানের প্রভাবে স্থবির উপকূল, বৃষ্টিতে ভিজে নষ্ট জেলেদের কোটি টাকার মাছ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে শরণখোলাসহ উপকূলীয় অঞ্চলের জনজীবন স্থবির হয়ে পড়েছে। গত তিন দিন ধরে সাগরে মাছ ধরতে না পারায় জেলেরা অপূরণীয় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সড়কে রিকশা, ভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে যাত্রী চলাচল কমে যাওয়ায় স্বল্প আয়ের মানুষের আয়-রোজগারও কমে গেছে।

শরণখোলার খাদা গ্রামের ভ্যানচালক খলিল, দক্ষিণ সাউথখালী গ্রামের ইজিবাইকচালক আয়নাল হোসেনসহ কয়েকজন মোটরসাইকেল চালক জানান, তিন দিন ধরে বৃষ্টির কারণে মানুষজন প্রায় গৃহবন্দী। যাত্রীর অভাবে তাঁদের কোনো আয় হচ্ছে না। আয় কমে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটাতে হচ্ছে।

দুবলার আলোরকোল থেকে শুক্রবার দুপুরে দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ মুঠোফোনে জানান, গত তিন দিন ধরে সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তিন দিন আগে সাগর থেকে ধরে এনে শুকাতে দেওয়া জেলেদের প্রায় কোটি টাকার মাছ বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে না পারায় জেলেরা আরও কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এ ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়।

তিনি জানান, বর্তমানে শুঁটকিপল্লির জেলেরা তাঁদের নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের আলোরকোল, মেহের আলী, শেলারচর ও মাঝেরকেল্লাসহ আশপাশের খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

আলোরকোল রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, সাগরের আবহাওয়া খারাপ থাকায় গত বুধবার থেকে জেলেরা মাছ ধরতে পারছেন না।

দুবলার নারিকেলবাড়িয়া চর থেকে মহাজন আসলাম হোসেন এবং শেলারচর থেকে মহাজন আরিফ হোসেন মিঠু জানান, সাগরে ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলেদের অবস্থা অত্যন্ত খারাপ। তাঁরা সাগরে মাছ ধরতে পারছেন না। অন্যদিকে, টানা বৃষ্টিতে বিপুল পরিমাণ মাছ ভিজে নষ্ট হয়ে গেছে। এতে জেলেদের লোকসান গুনতে হচ্ছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান মুঠোফোনে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুবলারচর এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিতে জেলেদের শুকাতে দেওয়া মাছ ভিজে নষ্ট হয়েছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরা বন্ধ রেখে কয়েক হাজার জেলে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগ

বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন তাঁর সঙ্গে থাকা দলটির অপর এক নেতা। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন স্থানীয় বিএনপি নেতারা..

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে বৃষ্টি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাত থেকে জেলার বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বাতাসের তেমন প্রভাব নেই। তবে জোয়ারের কারণে নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বেড়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে মোংলাসহ দেশের চা

মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

বাগেরহাটের ফকিরহাটে সরকারি প্রতিষ্ঠান মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত ১০টা ২১ মিনিটে মোটরসাইকেলে আসা দুই যুবক এ হামলা চালিয়ে পালিয়ে যান।

জনপ্রিয় টার্গেট

আকভানের প্রভাবে স্থবির উপকূল, বৃষ্টিতে ভিজে নষ্ট জেলেদের কোটি টাকার মাছ

আকভানের প্রভাবে স্থবির উপকূল, বৃষ্টিতে ভিজে নষ্ট জেলেদের কোটি টাকার মাছ

প্রকাশ: ০৬:২৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬