ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৭৫ বছরের ইতিহাসের ঝলক: ৩,১৫০ হীরায় মোড়া নতুন মিস ইউনিভার্স মুকুট

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

বিখ্যাত জুয়েলারি ডিজাইনার জর্জ উইটেলস এবং প্যারিসের খ্যাতনামা জুয়েলারি হাউস মেইসন ডি’অরের যৌথ উদ্যোগে মুকুটটি তৈরি করা হয়েছে। ১৮ ক্যারেট হোয়াইট গোল্ডের কাঠামোর ওপর নিখুঁতভাবে বসানো হয়েছে ৩,১৫০টি ব্রিলিয়ান্ট-কাট হীরা। মুকুটটির নকশায় তিনটি বিশেষ হীরা আলাদাভাবে নজর কাড়ে, যা মিস ইউনিভার্সের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের প্রতিনিধিত্ব করে। মিস ইউনিভার্স অর্গানাইজেশনের সিইও রোনাল্ড ডের মতে, এই মুকুট কেবল ইতিহাসের স্মারক নয়; এটি বিশ্বজুড়ে নারীদের গল্প ও প্রভাবের এক জীবন্ত উদ্‌যাপন।

বাঁ পাশের হীরা: যাঁরা সব বাধা ভেঙে পথ তৈরি করেছেন এবং এই প্রতিযোগিতার ঐতিহ্য গড়ে তুলেছেন, সেই নারীদের প্রতি শ্রদ্ধা জানায়।

ডান পাশের হীরা: বর্তমান সময়ে যাঁরা নিজেদের কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছেন এবং অন্যদের অনুপ্রাণিত করছেন, তাঁদের উদ্‌যাপন করে।

মাঝখানের সবচেয়ে বড় হীরা: এটি ভবিষ্যতের প্রতীক, আগামী প্রজন্মের নারীদের এই ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেয়।

১৯৫২ সালে যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত মিস ইউনিভার্সের মুকুট বদলেছে মোট ১২ বার। প্রতিটি মুকুটই নিজ নিজ সময়ের রুচি ও শিল্পকলার ছাপ বহন করে।

শুরুর যুগ (১৯৫২-১৯৬২): ১৯৫২ সালে প্রথম বিজয়ী ফিনল্যান্ডের আরমি কুসেলা পরেছিলেন ১ হাজার ৫২৯টি হীরাখচিত ‘রোমানভ ইম্পেরিয়াল নাপশিয়াল ক্রাউন’। ১৯৫৩ সালে ব্যবহৃত হয় ব্রোঞ্জের মুকুট। এরপর ১৯৫৪-১৯৬০ সাল পর্যন্ত সোনা ও প্লাটিনামের ওপর প্রায় ১ হাজার কালো মুক্তা বসানো ‘স্টার অব দ্য ইউনিভার্স’ এবং ১৯৬১-৬২ সালে ‘রাইনস্টোন ক্রাউন’ ব্যবহৃত হয়।

দীর্ঘস্থায়ী ‘কভেন্ট্রি ক্রাউন’ (১৯৬৩-২০০১): প্রায় চার দশক ধরে মিস ইউনিভার্সের পরিচিত মুখ ছিল এই মুকুট, যার মাঝখানে রাজদণ্ড হাতে এক নারীর অবয়ব ছিল।

মুক্তা ও রত্নপাথরের নতুন যুগ (২০০২-২০১৮): ৫১তম আসরে আসে জাপানের ‘মিকিমোতো ফিনিক্স ক্রাউন’ (৫০০ হীরা ও ১২০টি মুক্তা), যা ২০০২-২০০৮ এবং পরবর্তী সময়ে ২০১৭-১৮ সালেও ব্যবহৃত হয়। মাঝের সময়ে ২০০৮ সালে ভিয়েতনামের ‘সিএও ক্রাউন’, ২০০৯-২০১৩ সালে এইচআইভি/এইডস সচেতনতার প্রতীক ‘ডায়মন্ড নেক্সাস পিস ক্রাউন’ এবং ২০১৪-২০১৬ সালে ম্যানহাটনের আকাশচুম্বী ভবনের আদলে তৈরি ‘ডিআইসি ক্রাউন’ দেখা যায়।

সূত্র: নিউজ ১৮, ডেইলি ট্রিবিউন

ঘরেই তৈরি করুন স্বাস্থ্যকর লেমন কার্ড

ঘরেই তৈরি করুন স্বাস্থ্যকর লেমন কার্ড

সকালের নাশতায় টোস্টের ওপর মাখন বা পিনাট বাটার অনেকে খেয়ে থাকেন। তবে একটু ভিন্ন কিছু খেতে চাইলে তৈরি করতে পারেন লেমন কার্ড। ক্রিমি, স্মুথ ও টক-মিষ্টি স্বাদের এই স্প্রেডটি আপনার ব্রেকফাস্টের স্বাদ বাড়িয়ে দেবে কয়েক গুণ। সাধারণত এটি ডেজার্টের টপিং হিসেবে ব্যবহার করা হলেও রিফাইনড চিনি বা মাখন বাদ দিয়ে

জনপ্রিয় টার্গেট

আকভানের প্রভাবে স্থবির উপকূল, বৃষ্টিতে ভিজে নষ্ট জেলেদের কোটি টাকার মাছ

৭৫ বছরের ইতিহাসের ঝলক: ৩,১৫০ হীরায় মোড়া নতুন মিস ইউনিভার্স মুকুট

প্রকাশ: ০৬:২৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬