কুমিল্লায় শ্রমিক অসন্তোষে ফেসবুকে উসকানিদাতাসহ আটক ৩৮৫: পুলিশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা (ডিবি) পুলিশ এ অভিযান চালায়। আজ মঙ্গলবার দুপুর ১২টায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান এসব তথ্য জানান।

এ ছাড়া কুমিল্লা মহানগরীসহ জেলার ১৮টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। বিশেষ করে কিশোর গ্যাংয়ের সদস্য ও উঠতি বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন এলাকাগুলোতে অভিযান জোরদার করা হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

পুলিশ জানায়, অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, ছিনতাইকারী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৩৮৫ জনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং পড়ার টেবিলে ফিরিয়ে আনতে জেলা পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। নিরাপদ কুমিল্লা গড়ে তোলা ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ দমন ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

অ্যাম্বুলেন্সে রোগী বহনের আড়ালে মাদক পাচার, আটক ২

কুমিল্লার দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে রোগী বহনের আড়ালে মাদক পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মেঘনা-গোমতি সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৬৭২ বোতল স্কাফ সিরাপ উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে।

চৌদ্দগ্রামে দুই শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রামে হাফেজি মাদ্রাসার দুই শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক মাওলানা কবির হোসেন ওরফে কবির হুজুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার কাশিনগর বাজার এলাকার একটি হাফেজি মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে আদালতের

আলিমে ২১ শিক্ষার্থীর জন্য ছিলেন না একজন শিক্ষকও

২০২৬ সালের এইচএসসি সমমান আলিম পরীক্ষায় উপজেলার বরকামতা ইউনিয়নে অবস্থিত বাগমারা ইসলামিয়া আলিম মাদ্রাসার ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, শনিবার ফলাফল প্রকাশের পর দেখা যায় সেখানে পাস করেনি মাদ্রাসার একজনও শিক্ষার্থী। এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে…

জনপ্রিয় টার্গেট

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

কুমিল্লায় শ্রমিক অসন্তোষে ফেসবুকে উসকানিদাতাসহ আটক ৩৮৫: পুলিশ

প্রকাশ: ০১:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬