কালীগঙ্গা নদীর মাটি কাটায় বাধা, সংঘর্ষে আহত ৭

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

স্থানীয়দের অভিযোগ, ট্রলার ও ভলগেট নিয়ে একটি দল কালীগঙ্গা নদীর ওই অংশ থেকে মাটি কাটতে আসে। দলে সাবেক যুবদল নেতা আল আমিন, সাবেক ছাত্রদল নেতা সম্রাট, লোকমান, বিএনপি নেতা আখতার মেম্বার, হযরত, বর্তমান ইউপি সদস্য গুলজার ও মানিকসহ আরও ২০ থেকে ২৫ জন ছিলেন।

নদী থেকে মাটি কাটার কারণে পাশের ফসলি জমি ও বসতভিটা ভাঙনের ঝুঁকিতে পড়ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এ কারণে তাঁরা বাধা দিলে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন পূর্ব কোশুন্ডা গ্রামের আব্দুল মান্নান (৫০), কাশেম (৪৪), নান্নু (৪২), আব্দুল্লাহ, জাহিদ (২২), পলাশ (১৮) ও রফিক। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে সাবেক যুবদল নেতা আল আমিন বলেন, ‘নদী থেকে মাটি কাটা হয়নি, সবেমাত্র নৌকা ভিড়েছিল। নিজেদের জায়গায় মাটি ভরাটের জন্য মাটি আনার ব্যবস্থা করা হয়েছিল। এ সময় স্থানীয় কয়েকজন নৌকার মাঝি ও লোকজনকে লাঠিসোঁটা নিয়ে তাড়া করেন। পরে আমরা ঘটনাস্থলে গেলে আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। তবে কাউকে মারধর করা হয়নি।’

ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধ এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে সন্ধ্যায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পিরোজপুরের নেছারাবাদে মুরগি চুরির অপবাদ দিয়ে এক কিশোরকে বেদম মারধরের অভিযোগ উঠেছে। বাবার ভয়ে রাতে কিশোর বাড়িতে না গিয়ে বাড়ির সামনের একটি মসজিদে ঘুমিয়ে পড়ে। রাত দেড়টার দিকে পাশের একটি ফার্মের মালিক টুটুল এসে তাকে ঘুম থেকে ডেকে তোলেন।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জামিরতলীতে পরকীয়াসংক্রান্ত সন্দেহে স্ত্রী আয়েশা বেগমকে হত্যার অভিযোগে স্বামী ছৈয়দ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১২টা ৫ মিনিটে বসতঘরের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে মোজাম্মেল হোসেন (২৫) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার দত্তের বাজার ইউনিয়নের বিরই নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

সুনামগঞ্জে ২৭ লাখ টাকার বিড়িসহ আটক ১

কালীগঙ্গা নদীর মাটি কাটায় বাধা, সংঘর্ষে আহত ৭

প্রকাশ: ০৮:৩২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬