আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফরিদা ইয়াসমিন এ প্রতিবাদ জানান।

ফরিদা ইয়াসমিন বলেন, ‘তিনি (আমির হামজা) সংসদ সদস্য এবং আমিও একজন সংসদ সদস্য। প্রত্যেকেরই মর্যাদা ও সম্মান রয়েছে। একজন নারীকে সম্মানিত করে কথা বলা আমাদের রাজনৈতিক কালচার, ভদ্রতা ও আচরণের অংশ। এর বাইরে আমরা যেতে পারি না।’

জনপ্রতিনিধিদের আচরণের একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত উল্লেখ করে ফরিদা ইয়াসমিন বলেন, ‘সমাজের গণ্যমান্য ব্যক্তিরা জনপ্রতিনিধিদের আচার-আচরণের দিকে তাকিয়ে থাকেন। অথচ কুষ্টিয়া অঞ্চলের এমপি মুফতি আমির হামজা আমাকে ও আমার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে অত্যন্ত অপ্রীতিকর কটূক্তি করেছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

নিজ দলের ওপর ঘটনার বিচার ভার দিয়ে ফরিদা বলেন, ‘আমাকে ও আমার দলের নেতৃত্বকে তাচ্ছিল্য ও অপমান করার উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি। দলের অনুমতি পেলে এ ঘটনায় আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলা করা হবে।’

সংরক্ষিত আসনের এই এমপি আরও বলেন, ‘তাঁর (হামজা) বিরুদ্ধে আসলে কথা বলার আমার রুচি নেই। তাঁকে সবাই বলে পাগল। এটা আমি জানি না যে, কেন বলেন। আমি সব সময় আমার বিরোধীদলীয় সংসদ সদস্যদের সম্মান করি, শ্রদ্ধা করি।’

প্রসঙ্গত, সম্প্রতি কুষ্টিয়ার দৌলতপুরে একটি ওয়াজ মাহফিলে দেওয়া মুফতি আমির হামজার বক্তব্যকে কেন্দ্র করে এই উত্তেজনার সৃষ্টি হয়। ওই বক্তব্যে তিনি কুষ্টিয়ার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ করে বলেছেন, ‘সংরক্ষিত নারী আসনের এমপির সাংবিধানিক গুরুত্ব নেই এবং তিনি কোনো সরাসরি ভোট পাননি।’

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনে গতকাল সোমবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছেন। আহাজারি করছেন এই চারজনের স্বজনেরা। খোঁজ নিয়ে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় পাঁচটি সিঁড়ির মধ্যে চারটিতেই ছিল তালা। ফলে একটি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কেউ পদদলনে, কেউ ধাক্কাধাক্কিতে আহত হয়ে মারা গেছেন।

চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আব্দুস সামাদ নামের ছয় বছর বয়সী এক শিশু মারা গেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৯ নম্বর ওয়ার্ড আলীগঞ্জ এলাকার মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া-সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

কামরাঙ্গীরচরে ভবন থেকে সিলিন্ডার পড়ল মাথায়, প্রাণ গেল সড়কে দাঁড়ানো ব্যক্তির

আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের

প্রকাশ: ১২:০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬