০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে পদ হারালেন কলেজ ছাত্রদলের সভাপতি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২৯ বার পঠিত হয়েছে

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব সাজিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে টুঙ্গিপাড়া উপজেলার ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাহেদ তালুকদারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল ইসলাম বলেন, ছাত্রদল কোন অন্যায় কাজ সমর্থন করে না। তার বিরুদ্ধে চুরিসহ আরও অনেক বিষয়ে অভিযোগ ছিলো। তাই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৭ অক্টোবর কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল ও তিনটি ফ্যান ও জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে সাহেদ তালুকদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এঘটনায় পরদিন কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বাদী হয়ে সাহেদসহ অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরদিন ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার থেকে তাকে আটক করে পুলিশ। পরে বাদী-বিবাদীর সমঝোতার মাধ্যমে থানায় মুচলেকা দিয়ে মুক্ত হন কলেজ ছাত্রদলের সভাপতি সাহেদ। এরপর ৩০ অক্টোবর রাতে তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এক সপ্তাহেও খোঁজ মেলেনি দেড় বছরের শিশুটির

শিশুটি ঘরেই তার মা ও দাদির সঙ্গে ছিল। এরপর হঠাৎ করে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বাড়ির আশপাশ, খাল-নালা, পুকুরসহ সব জায়গায় তল্লাশি চালিয়েও এক সপ্তাহে শিশু রাইসার কোনো খোঁজ মেলেনি। ১৯ অক্টোবর বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের সাধুহাটি গ্রামে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় সে।

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তাঁদের মধ্যে ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিজের বাসের চাপায় প্রাণ গেল মালিকের

নিজের বাসের চাপায় প্রাণ গেল মালিকের

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজ বাসের চাপায় এনায়েত শেখ (৬০) নামের এক বাসমালিক নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ–দক্ষিণ কোরিয়া

টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে পদ হারালেন কলেজ ছাত্রদলের সভাপতি

প্রকাশ: ১২:৪৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬