০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খিলক্ষেত থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৫০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

গতকাল সোমবার (৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ সোহরাব আল হোসাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত রোববার (৮ নভেম্বর) আব্দুল ওয়াহিদকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, গত শুক্রবার খিলক্ষেত থানা এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঝটিকা মিছিল করেন দলটির নেতা-কর্মীরা। এসব কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে আব্দুল ওয়াহিদের বিরুদ্ধে।

তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের নামাপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

খিলক্ষেত, উত্তরা পশ্চিম ও পল্টন থানাসহ বিভিন্ন থানায় জুলাই গণহত্যা ও জমি দখলের অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি মুহাম্মাদ সোহরাব আল হোসাইন বলেন, আব্দুল ওয়াহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লেক সিটি ইউনিট সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন আত্মগোপনে থেকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ককটেল বিস্ফোরণ ও নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

কেমিক্যাল শিল্প স্থানান্তর: সাভারের ভুল সিরাজদিখানে এড়াতে তৎপর সরকার

পুরান ঢাকার নিমতলী ও চুড়িহাট্টায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর রাসায়নিক গুদাম ও কারখানা মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্থানান্তরের উদ্যোগ এখন প্রায় শেষ পর্যায়ে।

ফার্মগেটের পরে মিরপুরে বাসে আগুন

ফার্মগেটের পরে মিরপুরে বাসে আগুন

রাজধানীর মিরপুরে দাঁড়িয়ে থাকা বসুমতী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশনের ডাকঘর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন…

রাজধানীতে বাসে আগুন, আদালত-বিশ্ববিদ্যালয়সহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীজুড়ে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তৈরি হয়েছে উদ্বেগ। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফার্মগেটে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), সিএমএম আদালত প্রাঙ্গণ এবং পোস্তগোলা ব্রিজে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো একের পর এক ঘটনা ঘটেছে…

জনপ্রিয় টার্গেট

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিএফডিসিতে চলচ্চিত্র উৎসব

খিলক্ষেত থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

প্রকাশ: ০৯:৫০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬