একই সঙ্গে ২০২৫–২৬ মেয়াদে অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডকে ব্যবসায়িক কার্যক্রমে সহযোগিতা করার স্বীকৃতি হিসেবে সহজকে একটি ‘সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন’ বা প্রশংসাপত্রও দিয়েছে এয়ার অ্যাস্ট্রা।
এ দুটি স্বীকৃতি সহজ ও এয়ার অ্যাস্ট্রার মধ্যকার দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে। গ্রাহকদের মানসম্মত সেবা প্রদান, কার্যক্রমে দক্ষতা বজায় রাখা এবং ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার ক্ষেত্রে সহজের অবদানকে স্বীকৃতি দিয়েছে বিমান সংস্থাটি।
দেশের ভ্রমণ ও বিমান পরিবহন খাতে অংশীদারত্ব জোরদার করার পাশাপাশি গ্রাহকসেবার মান উন্নয়নে কাজ করছে সহজ। এয়ারলাইনসগুলোর সঙ্গে কার্যকর ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা এবং যাত্রীদের সেবার অভিজ্ঞতা আরও উন্নত করার বিষয়টিকে প্রতিষ্ঠানটি গুরুত্ব দিয়ে আসছে।
সহজের পক্ষ থেকে জানানো হয়, এ অর্জন প্রতিষ্ঠানটির কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা এবং ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকদের অব্যাহত আস্থার প্রতিফলন। এ স্বীকৃতি ভবিষ্যতে সেবার মান আরও উন্নত করা এবং এয়ারলাইনসগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে প্রতিষ্ঠানটিকে উৎসাহিত করবে।
এয়ার অ্যাস্ট্রার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি নতুন ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে চায় সহজ। একই সঙ্গে বাংলাদেশের বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নে অবদান রাখার প্রচেষ্টা অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।
এ স্বীকৃতির জন্য এয়ার অ্যাস্ট্রাকে ধন্যবাদ জানিয়েছে সহজ। আগামী দিনগুলোতে দুই প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.shohoz.com/

দৈনিক টার্গেট 


























