ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

আজ শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সবশেষ সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়।

বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন-ভেদে মজুরি প্রযোজ্য হবে। সোনার অলংকার ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৯২৫ টাকায় বেচাকেনা হচ্ছে।

বাংলাদেশ থেকে ভারতে চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর অর্ডার

শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার সরিয়ে নিচ্ছে বিশ্বের বড় বড় ফ্যাশন ব্র্যান্ড। জারা ও এইচঅ্যান্ডএমের মতো আন্তর্জাতিক ব্র্যান্ড নভেম্বরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে তাদের মাসিক অর্ডারের প্রায় ১০ শতাংশ অন্যান্য এশীয় দেশে সরিয়ে নিয়েছে।

টানা দুই দিনে ভরিতে ২১০০ টাকা বাড়ল সোনার দাম, তবু ২ লাখের নিচে

দেশের বাজারে সোনার দামের উত্থান-পতন অব্যাহত রয়েছে। গত ছয় দিনের ব্যবধানে মূল্যবান এই ধাতুটির দাম দুই দিন কমলেও বেড়েছে চার দিন।

পানি-স্যানিটেশন সেবা জোরদার: বাংলাদেশকে ১ হাজার ৮৭৫ কোটি টাকা দিচ্ছে এডিবি

দেশের আটটি শহরে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন অবকাঠামো উন্নয়নে ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ ঋণের পরিমাণ প্রায় ১ হাজার ৮৭৫ কোটি টাকা (প্রতি ডলার ১২৫ টাকা ধরে)। এ অর্থে প্রায় ৯ লাখ মানুষের জন্য পানি সরবরাহ ও স্যানিটেশন সেবার পরিধি বাড়ানো হবে।

জনপ্রিয় টার্গেট

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি

প্রকাশ: ১০:৫৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬