ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইনফান্তিনোর পাশে দাঁড়িয়ে দিয়ালোকে বিব্রত করলেন ফরাসি মহাসচিব

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক মাধ্যম লিঙ্কডইনে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) ভালো ব্যবস্থাপনার প্রশংসা করে পোস্ট দেন মনলুইস। সেখানে সিএএফ সভাপতি প্যাট্রিস মোতসেপে ও ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি স্যামুয়েল ইতোর সঙ্গে নিজের একটি ছবিও প্রকাশ করেন তিনি। দুজনই আসন্ন ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছেন।

গত শনিবার নাইজেরিয়ার রাজধানী আবুজায় সিএএফের সাধারণ সভায় উপস্থিত ছিলেন দিয়ালো ও মনলুইস। ওই সভায় মোতসেপে ঘোষণা করেন, আফ্রিকার ৫৪টি সদস্য ফেডারেশনই ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর নতুন মেয়াদের প্রার্থিতাকে সমর্থন জানিয়েছে। এরপর ইনফান্তিনোর প্রশংসা করে উপস্থিত সবাইকে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানানোর আহ্বান জানান তিনি।

মনলুইসের এমন পোস্ট ভালোভাবে নেননি দিয়ালো। বিষয়টি নিয়ে মহাসচিবের সঙ্গে কথা বলার পরিকল্পনা করেছেন তিনি। ফেডারেশনের ভেতরেও ঘটনাটিকে দিয়ালোর জন্য বিব্রতকর হিসেবে দেখা হচ্ছে। কারণ, ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামা দিয়ালোর অধীনেই কাজ করেন মনলুইস।

আগামী ১৮ মার্চ ২০২৭ মরক্কোর রাজধানী রাবাতে হবে ফিফা সভাপতি নির্বাচন। এই নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন দিয়ালো ও জাপানের কোজো তাশিমা। গত ১৯ নভেম্বর ফিফা জানিয়েছে, এই তিনজনের প্রার্থিতা জমা পড়েছে। নির্বাচন কমিটি যাচাইবাছাই শেষে প্রার্থীদের আনুষ্ঠানিক অনুমোদন দেবে। ফিফার ২১১ সদস্য দেশের প্রতিনিধিরা ভোট দিয়ে পরবর্তী সভাপতি নির্বাচন করবেন।

নির্বাচনে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সমর্থন পেয়েছেন দিয়ালো। ইউরোপের সদস্য দেশগুলো তাঁর পক্ষে ভোট দেবে বলে জানিয়েছে সংস্থাটি। তবে আফ্রিকার ৫৪টি ফেডারেশনের সমর্থন ইনফান্তিনোর পক্ষে থাকায় বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন ফরাসি প্রার্থী। দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলও সমর্থন দিচ্ছে বর্তমান ফিফা সভাপতিকে।

২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছিলেন ইনফান্তিনো। এবার চতুর্থ মেয়াদে দায়িত্ব নিতে চাইছেন তিনি। ফলে ২০২৭ সালের নির্বাচনই হবে প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হয়ে তাঁর প্রথম বড় নির্বাচনী পরীক্ষা।

প্রকল্পটি তৈরির প্রক্রিয়া এবং ফিফা কাউন্সিলের সদস্যদের সঙ্গে যথাযথ আলোচনা না করায় আপত্তি জানিয়েছিল উয়েফা। তাদের বিরোধিতার মুখে গত আগস্টে প্রকল্পটি বাতিল করেন ইনফান্তিনো।

এ ছাড়া খেলোয়াড় ফোলারিন বালোগুনের বিষয়টি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েও ইনফান্তিনোর কাছে ব্যাখ্যা চেয়েছিল উয়েফা। গত অক্টোবরে ইউরোপীয় কর্মকর্তারা তাঁর বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন এবং বিকল্প প্রার্থী খোঁজার কথা জানান। পরে দিয়ালোর প্রতি সমর্থন ঘোষণা করে উয়েফা।

শুকির বিদায়ী ম্যাচে রবসনের জাদুতে কিংসের জয়

শেষ দিকে এক গোল শোধ করে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিল ফর্টিস এফসি। কিন্তু বসুন্ধরা কিংসের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফেরা হলো না তাদের। কিংস অ্যারেনায় স্বাগতিকদের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেনি মিঠু চৌধুরীর গোল। তার আগে দুবার ফর্টিসের জাল খুঁজে নিয়েছেন রবসন রবিনিও। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জোড়া গোলেই ২–

অবশেষে পুলিশের ‘খাতায়’ নাম উঠল আবাহনীর

অবশেষে পুলিশের ‘খাতায়’ নাম উঠল আবাহনীর

আবাহনীর বিপক্ষে জয়ের জন্য দীর্ঘ অপেক্ষা ছিল বাংলাদেশ পুলিশ এফসির। পেশাদার লিগে কখনোই যে দলটির কাছে হারেনি আবাহনী, সেই পুলিশের কাছেই এবার হারতে হলো মারুফুল হকের দলকে। গাজীপুরে ৩-২ গোলের জয়ে প্রথমবারের মতো আবাহনীবধের স্বাদ পেয়েছে পুলিশ। দিনটা আরও হতাশার হয়েছে আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পো

রিয়ালের প্রস্তাবে অনাগ্রহ, কোথায় যাবেন আর্জেন্টিনার ‘পরবর্তী মেসি’

কোমোর আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাসকে ঘিরে দলবদলের বাজারে আগ্রহ বাড়ছে। ২০২৭ সালে তাঁকে দলে নিতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে রিয়াল মাদ্রিদে ফেরার সম্ভাবনা থাকলেও আপাতত স্প্যানিশ ক্লাবটিতে ফিরতে আগ্রহী নন ২২ বছর বয়সী এই ফুটবলার।

জনপ্রিয় টার্গেট

ইনফান্তিনোর পাশে দাঁড়িয়ে দিয়ালোকে বিব্রত করলেন ফরাসি মহাসচিব

প্রকাশ: ১০:৫৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬