ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে ভারতে চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর অর্ডার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:২৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

শুক্রবার (২৭ নভেম্বর) কারখানামালিকদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের অর্ডার অন্য দেশে স্থানান্তর করা হয়েছে। এতে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান রপ্তানি খাত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। বর্তমান অস্থিরতা কাটার পরও এসব অর্ডার আর দেশে ফিরে না আসার আশঙ্কা করছেন শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) হিসাব অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে এ পর্যন্ত ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। এ ছাড়া দেশের উৎপাদনশীল কর্মসংস্থানের প্রায় ৪০ শতাংশের সঙ্গে যুক্ত এ শিল্প।

ভারতের পাশাপাশি অর্ডার যাচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াতেও। আন্তর্জাতিক ক্রেতারা সরবরাহব্যবস্থার ঝুঁকি কমানো ও নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিশ্চিত করতে বিকল্প উৎপাদনকেন্দ্র খুঁজছেন।

এদিকে গত বুধবার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। গত চার দশকের মধ্যে এটি ছিল সবচেয়ে কম মজুরি বৃদ্ধির হার। মজুরি দ্বিগুণের বেশি করার দাবি ছিল শ্রমিকদের। নতুন মজুরি ঘোষণা নিয়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষও হয়েছে। তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার এ বৃদ্ধিকে সন্তোষজনক উল্লেখ করে আগামীকাল শনিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আশা প্রকাশ করেছেন।

শিল্পমালিকদের মতে, মজুরি বাড়ার ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয়জনিত প্রতিযোগিতার সুবিধা আরও কমবে। পাশাপাশি জ্বালানিসংকট, কাঁচামালের দাম বেড়ে যাওয়া ও রাজনৈতিক অনিশ্চয়তা উৎপাদন ব্যাহত করছে।

বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, একদিকে ক্রেতারা পণ্যের দাম কমাতে চাপ দিচ্ছেন, অন্যদিকে শ্রমিকদের মজুরি ও উৎপাদন ব্যয় বাড়ছে। ফলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হচ্ছে।

কারখানামালিকদের তথ্যমতে, জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার, সেলিওসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে অর্ডার সরিয়ে নিয়েছে। তবে সংশ্লিষ্ট ব্র্যান্ডগুলোর কয়েকটি এ বিষয়ে মন্তব্য করেনি।

উৎপাদন ও সরবরাহের সময়সীমাও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। মহিউদ্দিন চৌধুরী জানান, বাংলাদেশে একটি অর্ডার উৎপাদন ও সরবরাহে যেখানে প্রায় ১২০ দিন লাগে, সেখানে ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় তা ৬০ থেকে ৯০ দিনের মধ্যে সম্ভব। ভারতের ক্ষেত্রে প্রায় এক সপ্তাহ এবং ভিয়েতনাম ও কম্বোডিয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত সময় সাশ্রয় হচ্ছে।

অ্যালপস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম জানান, ১ নভেম্বরের পর থেকে তাঁর অধিকাংশ ক্রেতা নতুন অর্ডার দেওয়া বন্ধ রেখেছেন। কিছু অর্ডার অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে, কিছু স্থগিত বা বাতিল করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, উৎপাদন স্বাভাবিক করা ও আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনাই এখন বাংলাদেশের পোশাকশিল্পের প্রধান চ্যালেঞ্জ। পরিস্থিতির উন্নতি না হলে সাময়িকভাবে সরিয়ে নেওয়া অর্ডার দীর্ঘমেয়াদি ব্যবসায়িক স্থানান্তরে রূপ নিতে পারে।

সোনার দাম কমছে তো কমছেই

সোনার দাম কমছে তো কমছেই

বিশ্ববাজারে গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে পড়েছে সোনা। যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কা, বিনিয়োগকারীদের নগদ অর্থ সংগ্রহের চাপ ও সোনার দাম আরও কমবে—এমন প্রত্যাশায় বিক্রির প্রবণতা বেড়ে যাওয়ায় মূল্যবান এই ধাতুর বাজারে বড় ধরনের দরপতন হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা

আলু নিয়ে কেন দশকের পর দশক যুদ্ধ করছে জাপান-যুক্তরাষ্ট্র

পথ চলতে চলতে গরম-গরম ক্রোকেট খাওয়া, এক বাটি নিকুজাগা স্টু কিংবা বাড়িতে তৈরি চিপসের প্লেট—সবকিছুর মধ্যেই আছে একটি উপাদান, তা হলো জাপানি আলু। জাপান তাদের খাদ্যপণ্যের মোট ৬০ শতাংশই আমদানি করে। এর মধ্যে নিজের বলতে চালের পাশাপাশি রয়েছে আলু ও আরও কয়েকটি খাদ্যপণ্য…

চালের উদ্বৃত্ত উৎপাদন নিয়ে বিপাকে ভারত

রয়টার্সের প্রতিবেদন /চালের উদ্বৃত্ত উৎপাদন নিয়ে বিপাকে ভারত

একসময় নিজ জনগণের খাদ্যচাহিদা মেটাতেই হিমশিম খেত ভারত। ১৯৬৫ সালে অপর্যাপ্ত ফসল উৎপাদনের কারণে নাগরিকদের সপ্তাহে এক দিন রাতের খাবার না খাওয়ার আহ্বান জানিয়েছিল সরকার। অথচ কয়েক দশকের ব্যবধানে সেই ভারতই বিশ্বের অন্যতম বৃহৎ চাল উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। এখন দেশটির চাল উৎপাদন এতটাই বেড়েছে যে অভ্যন্তরীণ

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশ থেকে ভারতে চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর অর্ডার

বাংলাদেশ থেকে ভারতে চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর অর্ডার

প্রকাশ: ০৭:২৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬