ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পানি-স্যানিটেশন সেবা জোরদার: বাংলাদেশকে ১ হাজার ৮৭৫ কোটি টাকা দিচ্ছে এডিবি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

দেশের আটটি শহরে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন অবকাঠামো উন্নয়নে ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ ঋণের পরিমাণ প্রায় ১ হাজার ৮৭৫ কোটি টাকা (প্রতি ডলার ১২৫ টাকা ধরে)। এ অর্থে প্রায় ৯ লাখ মানুষের জন্য পানি সরবরাহ ও স্যানিটেশন সেবার পরিধি বাড়ানো হবে। নির্মাণ করা হবে ১ হাজার ৭৯০ কিলোমিটার পানি সরবরাহ নেটওয়ার্ক। পাশাপাশি স্থাপন করা হবে স্মার্ট মিটারসহ ৬৫ হাজার গৃহস্থালি সংযোগ।

গতকাল বৃহস্পতিবার এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘ক্লাস্টার টাউনস পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প’-এর আওতায় কুমিল্লা সিটি করপোরেশন এবং চাঁদপুর, গোপালপুর, হাজীগঞ্জ, ঈশ্বরদী, লাকসাম, নাটোর ও পাবনা শহরে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ নেটওয়ার্কের আওতায় পার্শ্ববর্তী শহরগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে পানি ও স্যানিটেশন সেবার মান উন্নত করাই এ প্রকল্পের লক্ষ্য।

এডিবির অর্থায়নে বাস্তবায়িত ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ উদ্যোগের অংশ এই প্রকল্প। এর মাধ্যমে স্থানীয় জনসেবার মানোন্নয়ন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই আঞ্চলিক উন্নয়নকে এগিয়ে নেওয়া হবে।

বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, নির্ভরযোগ্য পানি ও স্যানিটেশন সেবা জনস্বাস্থ্য, মানবিক মর্যাদা এবং উৎপাদনশীল জনগোষ্ঠী গঠনের অন্যতম ভিত্তি। এই প্রকল্পে টেকসই অবকাঠামো নির্মাণের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ডিজিটাল ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে দ্রুত বর্ধনশীল আঞ্চলিক শহরগুলোতে নাগরিক সেবার উন্নতি হবে এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিবেশ তৈরি হবে।

প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার ৭৯০ কিলোমিটার পানি সরবরাহ নেটওয়ার্ক নির্মাণ করা হবে। স্মার্ট মিটারসহ ৬৫ হাজার গৃহস্থালি পানির সংযোগ স্থাপন ও পুনর্বাসন করা হবে। নতুন সংযোগের অন্তত ১০ শতাংশ বরাদ্দ থাকবে নিম্ন আয়ের মানুষ ও অনানুষ্ঠানিক বসতিতে বসবাসকারীদের জন্য।

শহরগুলোয় পানির অপচয় কমানোও প্রকল্পের অন্যতম লক্ষ্য। এ জন্য সাতটি পানি শোধনাগার সংস্কার এবং ৭৮টি ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া (ডিএমএ) স্থাপন করা হবে। এর মাধ্যমে পানি উৎপাদন ও বিতরণব্যবস্থার নজরদারি বাড়ানো হবে। বর্তমানে ৫০ শতাংশের বেশি থাকা পানির অপচয় ২০৩২ সালের মধ্যে ২০ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া পানি উৎপাদন, বিতরণ, গুণগত মান, গ্রাহকসেবা ও অবকাঠামো ব্যবস্থাপনায় ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু করা হবে। নিম্ন আয়ের পরিবারের জন্য নির্মাণ করা হবে ১ হাজার ২০০টি পারিবারিক শৌচাগার। নারী, কিশোরী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের উপযোগী চারটি গণ-স্যানিটেশন সুবিধাও নির্মাণ করা হবে। এসব সুবিধা পরিচালনায় যুক্ত থাকবেন স্থানীয় নারী বাসিন্দারা।

তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক

দেশের ৬৪ জেলার ঐতিহ্যবাহী ও বিশেষায়িত পণ্য এক ছাদের নিচে তুলে ধরতে রাজধানীতে তিন দিনব্যাপী শিল্পমেলার আয়োজন করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। আগামী ২৯ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হবে ‘বিসিক শিল্পমেলা—এক জেলা এক পণ্য ২০২৬’

কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ২৬.৫%

কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ২৬.৫%

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি বাড়লেও মান নিয়ন্ত্রণ ও ক্রেতাদের আস্থা অর্জন এখনো বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে আধুনিক প্যাকেজিং, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সরাসরি সমন্বয়ের মাধ্যমে রপ্তানি সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

জনপ্রিয় টার্গেট

পানি-স্যানিটেশন সেবা জোরদার: বাংলাদেশকে ১ হাজার ৮৭৫ কোটি টাকা দিচ্ছে এডিবি

প্রকাশ: ০৪:২৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬