প্রাইম ব্যাংকের উদ্যোগে এবং সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের (CWUBC) সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও ব্যাংকাররা অংশ নেন। এতে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা, সচেতনভাবে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ, সঞ্চয়, ক্যারিয়ার উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদীন। তিনি বলেন, নারীর আর্থিক অন্তর্ভুক্তি শুধু ব্যাংকিং সেবায় প্রবেশাধিকারের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে নারীর আর্থিক স্বাধীনতা, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ও নেতৃত্ব বিকাশের বিষয়ও জড়িত।
নিজের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে শায়লা আবেদীন বলেন, সামাজিক প্রত্যাশা ও কর্মক্ষেত্রের বিভিন্ন প্রতিবন্ধকতা অনেক সময় নারীর অগ্রযাত্রাকে কঠিন করে তোলে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অধ্যবসায়, ধারাবাহিকভাবে শেখার মানসিকতা, নৈতিকতা ও দায়িত্ব নেওয়ার সাহস গুরুত্বপূর্ণ।
শায়লা আবেদীন শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতার পাশাপাশি আর্থিক বিষয়ে জ্ঞান অর্জনের আহ্বান জানান। আয়, সঞ্চয় ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সচেতনতা নারীদের আত্মবিশ্বাসের সঙ্গে আর্থিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় নারীদের জন্য প্রাইম ব্যাংকের বিশেষায়িত ব্যাংকিং সেবা ‘নীরা’ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়।
অনুষ্ঠানে মূল বক্তব্য দেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। তিনি শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার ব্যবহারিক বিভিন্ন দিক তুলে ধরেন। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য, নিয়মিত সঞ্চয়, তথ্যভিত্তিক আর্থিক সিদ্ধান্ত এবং দীর্ঘমেয়াদি আর্থিক শৃঙ্খলার ওপর গুরুত্ব দেন তিনি।
মাহবুব হাসান তাঁর উদ্ভাবিত ‘গ্র্যান্ডফাদার কনসেপ্ট অব পার্সোনাল মানি ম্যানেজমেন্ট’ ধারণাটি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। এর মাধ্যমে আয়, ব্যয়, সঞ্চয় ও ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনাকে সমন্বিতভাবে ব্যবস্থাপনার বিষয়টি ব্যাখ্যা করেন তিনি।
আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন মাহবুব হাসান। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যাংকিং সেবা সহজ ও অন্তর্ভুক্তিমূলক করতে সাইন ল্যাঙ্গুয়েজ ভিডিও কল সেবা, দৃষ্টিপ্রতিবন্ধী গ্রাহকদের জন্য ব্রেইল বই ও সহজপ্রাপ্য ব্যাংকিং উপকরণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক আর্থিক জ্ঞান ও ক্যারিয়ার-সংক্রান্ত দক্ষতা অর্জন করা প্রয়োজন। পরিবর্তনশীল কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির রেজিস্ট্রার ইলিয়াস আহমেদসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেমিনারে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর ও দলীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা, ক্যারিয়ার উন্নয়ন ও নৈতিক ব্যাংকিংসহ বিভিন্ন বিষয়ে ব্যাংকারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের প্রাইম ব্যাংকের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ উদ্যোগের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। শ্রেণিকক্ষের শিক্ষাকে বাস্তব কর্মজগতের সঙ্গে যুক্ত করার পাশাপাশি তরুণদের আর্থিক সচেতনতা, দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনা, আর্থিক অন্তর্ভুক্তি ও নেতৃত্বের জন্য প্রস্তুত করাই এ উদ্যোগের লক্ষ্য।
দেশের ক্রমবর্ধমান তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) চাহিদা পূরণে পরিবহন সক্ষমতা আরও বাড়িয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস। প্রতিষ্ঠানটির বহরে যুক্ত হয়েছে নতুন একটি এলপিজি ক্যারিয়ার, যা দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ভূমিকা…
অনুষ্ঠানে ১৫০ জন ডিপ্লোমা ডিগ্রিধারী শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে মেধাতালিকায় সেরা ২০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ড মেডেল, একজনকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড এবং দুজন শিক্ষার্থীকে সফল অ্যালামনাই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
আরও ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা অনুমোদন করেছে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগনের পরিচালনা পর্ষদ। প্রায় নয় দশকের ইতিহাসে এটি প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় পুনর্গঠনের অংশ। এর আগে গত মার্চে ৫০ হাজার পদ কমানোর ঘোষণা দিয়েছিল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। নতুন পরিকল্পনাসহ ২০৩০ সালের…
দৈনিক টার্গেট 

























