ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের পর রাশিয়ারও পাকিস্তানকে মহাকাশ প্রযুক্তি দেওয়ার প্রস্তাব, কী ভাবছে ভারত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:২৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

মহাকাশ অভিযানের ইতিহাসে ১৯৬১ সালে সোভিয়েত ইউনিয়নের ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসেবে মহাকাশে গিয়েছিলেন। পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষক সৈয়দ মুহাম্মদ আলীর মতে, সম্পদ, অভিজ্ঞতা ও মহাকাশ প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রভাব এখনো চীন বা ইউরোপীয় ইউনিয়নের চেয়ে অনেক বেশি।

তিনি বলেন, ‘পাকিস্তান এতদিন মহাকাশ প্রযুক্তির জন্য মূলত চীনের ওপর নির্ভরশীল ছিল। এখন রাশিয়ার সঙ্গেও সহযোগিতা বাড়লে স্যাটেলাইট উৎক্ষেপণ, নকশা তৈরি, নেভিগেশন, তথ্য বিনিময় এবং পাকিস্তানি বিজ্ঞানী ও প্রকৌশলীদের প্রশিক্ষণের নতুন দিগন্ত খুলে যাবে।’

ইসলামাবাদের এয়ার ইউনিভার্সিটির অ্যারোস্পেস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ অনুষদের ডিন ড. আদিল সুলতান মনে করেন, পশ্চিমা দেশগুলো চীনকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অন্তর্ভুক্ত না করায় বেইজিং নিজস্ব মহাকাশ বলয় গড়ে তুলেছে, যেখানে পাকিস্তানকে যুক্ত করা হয়েছে। এখন রাশিয়া যুক্ত হলে পাকিস্তানের স্যাটেলাইট তৈরির সক্ষমতা বহুগুণ বাড়বে।

ড. সুলতান বলেন, ‘রিমোট সেন্সিং প্রযুক্তি জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং কৃষিক্ষেত্রে—বিশেষ করে বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ ও ফসল উৎপাদনের পরিকল্পনায় পাকিস্তানকে দারুণভাবে সাহায্য করবে।’ তবে তিনি এও স্মরণ করিয়ে দেন যে, এর পেছনে রাশিয়ার নিজস্ব রাজনৈতিক প্রভাব বলয় বাড়ানোর কৌশলও কাজ করছে।

বিশ্লেষকদের মতে, মস্কোর এই প্রস্তাব কেবল বৈজ্ঞানিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়; এর পেছনে গভীর ভূ-রাজনৈতিক সমীকরণ রয়েছে।

কমস্যাটস (COMSATS)-এর নির্বাহী পরিচালক ড. ইশতিয়াক আহমেদ বলেন, নব্বইয়ের দশকের শেষ দিক থেকে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্কের কারণে রাশিয়া কিছুটা অস্বস্তিতে রয়েছে। মস্কোর ধারণা, ভারত ধীরে ধীরে মার্কিন শিবিরের দিকে ঝুঁকে পড়েছে।

ড. আহমেদ বলেন, ‘দক্ষিণ এশিয়ার প্রতি রাশিয়ার নীতিতে পরিবর্তন এসেছে। ভারতের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক বজায় থাকলেও এখন পাকিস্তানও তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চীন যদি পাকিস্তানকে মহাকাশে নিয়ে যেতে পারে, তবে রাশিয়াও পিছিয়ে থাকতে চায় না।’ এ ছাড়া আফগানিস্তান ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মস্কো ও ইসলামাবাদের স্বার্থ অনেকটাই অভিন্ন বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, ইসলামাবাদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘সানোবার ইনস্টিটিউট’-এর নির্বাহী পরিচালক ড. কামার চিমা মনে করেন, রাশিয়ার এই পদক্ষেপের মাধ্যমে ভারতের প্রতিও একটি পরোক্ষ কূটনৈতিক বার্তা দেওয়া হয়েছে।

তাঁর মতে, রুশ নির্মিত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘সু-৫৭’ নাকি মার্কিন ‘এফ-৩৫’ কিনবে—তা নিয়ে ভারত এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে ভারতের ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে রাশিয়া ভারতকে এটি বোঝাতে চাচ্ছে যে, নয়াদিল্লি দ্বিধাগ্রস্ত থাকলে মস্কো পাকিস্তানকেও একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করতে প্রস্তুত।

তবে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে মস্কো ও ইসলামাবাদের সম্পর্ক কতদূর এগোতে পারবে, তা নিয়ে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে বলেও মনে করেন ড. চিমা। তবুও চীনের হাত ধরে মহাকাশে পা রাখার পর রাশিয়ার এই সহযোগিতার প্রস্তাব পাকিস্তানের পররাষ্ট্রনীতি ও প্রযুক্তিগত অগ্রযাত্রায় এক নতুন ভারসাম্য তৈরি করবে বলেই ধারণা করছেন পর্যবেক্ষকেরা।

এদিকে বিষয়টি নিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা। তাঁদের দাবি, ‘অপারেশন সিঁদুর’ পর্বে চীনা উপগ্রহ থেকে ভারতের বিভিন্ন সেনাছাউনির ‘রিয়েল টাইম’ তথ্য পাচ্ছিল পাকিস্তান। ফলে, কোথা থেকে কীভাবে আক্রমণ আসতে পারে, তার একটা আন্দাজ তৈরি হয় তাদের।

তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ২০২৫ সালের জানুয়ারি থেকে এ বছরের জুনের মধ্যে মোট ছ’টি ভূ-পর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ করেছে পাকিস্তান। ফলে জম্মু-কাশ্মীর, পঞ্জাব ও হরিয়ানা-সহ উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকার ওপর নজরদারি চালাতে পারছে ইসলামাবাদ। শুধু তা-ই নয়, সেখানকার ‘অপটিক্যাল ইমেজ’ পেতেও সমস্যা হচ্ছে না রাওয়ালপিন্ডির।

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’ জানিয়েছে, পৃথিবীর নিম্নকক্ষে এমন ভাবে কৃত্রিম উপগ্রহগুলোকে মোতায়েন করা হয়েছে, যাতে তারা ক্রমাগত ভারতীয় ভূখণ্ডের ছবি তুলতে পারে। বেইজিংয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এগুলো বানিয়েছে ইসলামাবাদ। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, চীনা সহায়তাতেই মহাকাশে গেছে ওই ছয় উপগ্রহ।

পাকিস্তানি উপগ্রহপুঞ্জ নিয়ে ইতিমধ্যেই একটি ব্লগে নিজের মতামত তুলে ধরেছেন ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্ল্যাগ অফিসার রিয়ার অ্যাডমিরাল সুধীর পিল্লাই। তাঁর কথায়, ‘মাত্র ১৬ মাসে ইসলামাবাদের পর পর উপগ্রহ উৎক্ষেপণ কোনো স্বাভাবিক ঘটনা নয়। তাদের ভূ-পর্যবেক্ষণ তত্ত্বটাও বেশ সন্দেহজনক। তারা নিশ্চয়ই এগুলোকে সামরিক কাজে ব্যবহার করছে।’

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’ ভারত-বাংলাদেশেও কেন জনপ্রিয়

ভারতের রাজধানী নয়াদিল্লির এক ক্যাফে গত সপ্তাহান্তে পাকিস্তানি টেলিভিশন ধারাবাহিকের দর্শকদের এক ব্যতিক্রমী মিলনস্থলে পরিণত হয়। সেখানে মানুষ শুধু ‘দার-ই-নিজাত’ ধারাবাহিকের একটি পর্ব দেখতেই জড়ো হননি, বরং এমন একটি আয়োজনেও অংশ নিয়েছেন, যা একসময় কল্পনা করাও কঠিন ছিল—ভারতে বসে একসঙ্গে পাকিস্তানি টেলিভিশন ধ

এনভিডিয়ার বোর্ড কেন জেনসেনের প্রত্যাবর্তন ঠেকাতে পারল না, নেপথ্যে কারা

বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এনভিডিয়া’ (Nvidia)-র পরিচালনা পর্ষদ গত সপ্তাহেও প্রতিজ্ঞা করেছিল যে, একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের জেরে পদত্যাগ করা সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে তারা আর প্রধান নির্বাহী (সিইও) পদে ফিরিয়ে আনবে না।

জনপ্রিয় টার্গেট

ময়মনসিংহে আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

চীনের পর রাশিয়ারও পাকিস্তানকে মহাকাশ প্রযুক্তি দেওয়ার প্রস্তাব, কী ভাবছে ভারত

প্রকাশ: ১১:২৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬