গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কুমিল্লায় পদযাত্রা ও জনসভা আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

কুমিল্লায় এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ২০৪ বার পঠিত হয়েছে

আজ ২৩ জুলাই (বুধবার) গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কুমিল্লায় পদযাত্রা আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর-কুমিল্লা সড়ক ধরে দলটির নেতাকর্মীরা কুমিল্লার দিকে অগ্রসর হন।

দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ মঙ্গলবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিস্তারিত জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লায় পৌঁছে শহীদ মাসুমের কবর জিয়ারতের পর টমছমব্রিজ এলাকায় গাড়ি থেকে নেমে শুরু হয় মূল পদযাত্রা।

এই পদযাত্রাটি নগরীর টমছমব্রিজ, পূবালী চত্বর, ঝাউতলা, পুলিশ লাইন্স, জেলা পরিষদ সিটি করপোরেশন রোড, ফৌজদারি রোড, প্রেসক্লাব, শিল্পকলা মোড়, মোগলটুলি, রাজগঞ্জ, মনোহরপুর, লিবার্টি চত্বর হয়ে টাউন হলে গিয়ে শেষ হয়।

পরে টাউন হলে অনুষ্ঠিত হয় এক জনসভা, যেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা শাসন গাছা, আলেখারচর হয়ে ক্যান্টনমেন্টের পাশ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাত্রা করেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ প্রমুখ।

দলটির পক্ষ থেকে জানানো হয়, এই পদযাত্রার মূল উদ্দেশ্য ছিল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জনগণের মাঝে গণতন্ত্র ও অধিকার আদায়ের চেতনা ছড়িয়ে দেওয়া।

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কুমিল্লায় পদযাত্রা ও জনসভা আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

কুমিল্লায় এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত

প্রকাশ: ০৮:৫০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫