চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

আজ বুধবার রাত ৯টার দিকে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে পৌঁছায়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, মেডিকেল বোর্ডের সার্বিক পরামর্শ ও অনুমোদনের পরই ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য দেশে ফেরার সিদ্ধান্ত নেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার লক্ষণীয় উন্নতি ঘটেছে এবং তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ পবিত্র রমজান মাসে ইফতার করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। ওই দিন গভীর রাতেই তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ মেডিকেল টিমের অধীনে তাঁর মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়।

পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানে নিবিড় পর্যবেক্ষণে প্রাথমিক চিকিৎসা ও শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত ১৪ এপ্রিল বিশেষায়িত চিকিৎসা ও প্রয়োজনীয় ফিজিওথেরাপির জন্য তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়েছিল। সেখানে এত দিন তার ফিজিওথেরাপি চলছিল।

বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে অটোরিকশাচালকদের ওপর নৈরাজ্য ও হয়রানির প্রতিবাদ জানিয়েছে জাতীয় শ্রমিক শক্তির বিশেষায়িত ইউনিট জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তি। একই সঙ্গে রিকশাশ্রমিকদের জন্য বিমা, বার্ধক্য ভাতাসহ সাত দফা দাবি তুলে ধরেছে এনসিপি সংশ্লিষ্ট সংগঠনটি।

‘সংসদের ভেতরে ও বাইরে দেশের ও জনগণের স্বার্থে সব ভালো কাজে আমরা সরকারকে সহযোগিতা করব এবং সরকারের জনস্বার্থবিরোধী কাজের বিরুদ্ধে আমরা অবস্থান নেব। সেটি হবে অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল। আমরা রাজপথের সব আন্দোলনই অহিংস করতে চাই।’

সিঙ্গাপুর ও মালয়েশিয়া চিকিৎসা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস দেশে ফিরছেন আজ (২ সেপ্টেম্বর)। রাত ৯টায় বাংলাদেশ বিমানে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে তাঁর।

মেসির ১০ নম্বর জার্সি পাচ্ছেন এই তরুণ

চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশ: ১০:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬