ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে বৈদ্যুতিক ট্রাকের বিক্রি বাড়ায় লিথিয়ামের চাহিদায় উল্লম্ফন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৫৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

ব্যাংক অব আমেরিকার (বিওএফএ) গ্লোবাল রিসার্চের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে চীনে বৈদ্যুতিক ট্রাক বিক্রি হয়েছে ৬ লাখ ইউনিট। গত বছরের একই সময়ের তুলনায় এই বিক্রি ৪৫ শতাংশ বেশি। সব ধরনের ট্রাকের মোট বিক্রির ৩০ শতাংশই এখন বৈদ্যুতিক ট্রাক।

সোমবার (২৩ নভেম্বর) রয়টার্স জানিয়েছে, চীনের বাজারে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে ভারী বৈদ্যুতিক ট্রাকের ক্ষেত্রে। এসব ট্রাকে তুলনামূলক বড় ব্যাটারি ব্যবহৃত হয়, ফলে লিথিয়ামের প্রয়োজনও বেশি। বছরের প্রথম ১০ মাসে এ ধরনের ট্রাক বিক্রি হয়েছে ২ লাখ ৬২ হাজার ইউনিট, যা আগের বছরের তুলনায় ৬৮ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা শুরুর পর চীনের ভারী বৈদ্যুতিক ট্রাক রপ্তানিও বেড়েছে। চীনের শুল্ক প্রশাসনের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পরবর্তী চার মাসে এসব ট্রাকের রপ্তানি দ্বিগুণের বেশি বেড়ে ১৬ হাজার ৮২৩ ইউনিটে পৌঁছেছে। এর প্রায় অর্ধেক গেছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে। জ্বালানির বাড়তি ব্যয় এসব অঞ্চলে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা বাড়িয়েছে।

সিঙ্গাপুরভিত্তিক আর্কেন গ্রিন মেটাল ফান্ডের তহবিল ব্যবস্থাপক ওয়াই জে লি রয়টার্সকে বলেন, চলতি বছর বিশ্বজুড়ে বৈদ্যুতিক ট্রাকের জন্য মোট লিথিয়াম সরবরাহের প্রায় ৭ শতাংশ প্রয়োজন হবে। ২০৩০ সাল নাগাদ তা বেড়ে ১২ শতাংশে পৌঁছাতে পারে। এই চাহিদা ১ কোটি ১৫ লাখ পর্যন্ত বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির চাহিদার সমান।

তবে লিথিয়ামের বাজার এখনো পুরোপুরি ঘুরে দাঁড়ায়নি। জ্বালানি সংরক্ষণব্যবস্থায় চাহিদার অনিশ্চয়তা এবং নতুন খনি চালু হওয়ায় সরবরাহ বাড়ার আশঙ্কায় লিথিয়ামের দাম চাপে রয়েছে। গত মে মাসে ২০২৩ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর দাম প্রায় অর্ধেকে নেমেছে।

ফাস্টমার্কেটসের জ্যেষ্ঠ লিথিয়াম বিশ্লেষক কনর ওয়াটস বলেন, দাম আরও কমার আশঙ্কায় চীনের ক্রেতারা এখনই লিথিয়াম কিনতে আগ্রহী নন। তাঁর মতে, শুধু বৈদ্যুতিক ট্রাক ও বিদ্যুৎ খাতের চাহিদা দিয়ে আপাতত লিথিয়ামের দাম ধরে রাখা সম্ভব নয়। ফলে বৈদ্যুতিক ট্রাকের বাজারে প্রবৃদ্ধি দেখা দিলেও লিথিয়ামের সামগ্রিক বাজারে অনিশ্চয়তা কাটেনি।

অ্যানথ্রপিক প্রথম দিনে হইচই ফেললেও পরদিনই পতন, বিশ্বজুড়ে প্রযুক্তির শেয়ারবাজারেও বড় ধস

শেয়ার বাজারে যাত্রা শুরুর প্রথম দিনে চমক দেখানোর পর দ্বিতীয় দিনেই বড় ধরনের দরপতনের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিক’। প্রযুক্তি খাতের শেয়ার বিক্রির ব্যাপক চাপের কারণে শুক্রবার (২০ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর প্রাথমিক গণপ্রস্তাব মূল্যের (আইপিও) কাছাকাছি নেমে এসেছে।

এআইকে বলছেন সব কথা, কিন্তু শুনছে কে

এআইকে বলছেন সব কথা, কিন্তু শুনছে কে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন মানুষের ব্যক্তিগত জীবনেরও অংশ হয়ে উঠেছে। স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ নেওয়া থেকে শুরু করে মানসিক সংকট, সম্পর্কের জটিলতা, অফিসের গোপন নথি কিংবা ব্যবসায়িক পরিকল্পনা—সবকিছুতেই মানুষ নির্ভর করছে চ্যাটজিপিটি, গুগল জেমিনি ও অ্যানথ্রপিকের ক্লডের মতো এআই প্ল্যাটফর্মের ওপর।

জনপ্রিয় টার্গেট

ঝালকাঠিতে অবৈধ দুই ইটভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

চীনে বৈদ্যুতিক ট্রাকের বিক্রি বাড়ায় লিথিয়ামের চাহিদায় উল্লম্ফন

প্রকাশ: ০৫:৫৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬