আজ সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ৩২৫ জনের মধ্যে অপরাধে সম্পৃক্ততার অভিযোগ ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে ২৩০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় বাকি ৯৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক টার্গেট 






















