ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আফ্রিকার সাহিত্য পুরস্কার পাওয়া গল্পটি এআই দিয়ে লেখার প্রমাণ মেলেনি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের সাময়িকী দ্য আটলান্টিক-এ প্রকাশিত একটি প্রতিবেদনের পর পুরস্কৃত গল্পটি এআই ব্যবহার করে লেখা হয়েছে বলে অভিযোগ ওঠে। ‘ইয়েট অ্যানাদার লিটারারি প্রাইজউইনার সিমস টু বি এআই’ শিরোনামের ওই প্রতিবেদনে দাবি করা হয়, কুন্দিজেজার পুরস্কারজয়ী গল্প ‘দ্য ব্লু ফাইটার’ পুরোপুরি এআই দিয়ে তৈরি।

কেইন প্রাইজের ট্রাস্টি বোর্ডের চেয়ার এলাহ ওয়াকাটামা বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিস্তারিত তদন্ত করা হয়েছে। তদন্তে স্পষ্ট হয়েছে, গল্পটি একজন মানুষই লিখেছেন।

দ্য আটলান্টিকের ওই প্রতিবেদনে সাংবাদিক ভাউহিনি ভারা দাবি করেছিলেন, প্যাংগ্রাম নামের একটি এআই শনাক্তকারী সফটওয়্যারে গল্পটি পরীক্ষা করে সেটিকে শতভাগ এআই-নির্মিত হিসেবে পাওয়া গেছে। গল্পটির বিষয়বস্তু এক বালক ও তার পরিবারের আর্থিক দুরবস্থা।

ওয়াকাটামা জানান, তদন্তে লেখক ছাড়াও ২০২৬ সালের বিচারকমণ্ডলী এবং যে সাময়িকীতে গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল, সেই ‘শ্যালো টেলস রিভিউ’-এর সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। পাশাপাশি লেখকের তৈরি গল্পের বিভিন্ন খসড়ার মেটাডেটা স্বাধীন বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো হয়েছে। এই বিশ্লেষণ পরিচালনা করেন একজন সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ।

এ বছর সাহিত্য পুরস্কারে এআই ব্যবহারের অভিযোগ ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজজয়ী ত্রিনিদাদের লেখক জামির নাজিরের বিরুদ্ধেও একই অভিযোগ ওঠে। অন্যদিকে, ফ্রান্সের মর্যাদাপূর্ণ গনকুর পুরস্কার থেকে নিজের নাম প্রত্যাহার করেন কানাডীয়-হাইতীয় লেখক থেলিসন ওরেলিয়েন। তাঁর প্রথম উপন্যাসে এআই ব্যবহারের অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছেন।

গত অক্টোবরের শুরুতে পুরস্কার জয়ের পর বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কুন্দিজেজা জানান, গত বছর ঘানায় দক্ষিণ আফ্রিকার কবি ভানগিলে গানতশোর একটি কবিতা শুনে তিনি অনুপ্রাণিত হন। কবিতাটিতে তাঁর বাবার মাছের অ্যাকুয়ারিয়াম তৈরির প্রতি প্রবল আগ্রহের কথা ছিল। এর সঙ্গে ২০০২ সালের দিকে জিম্বাবুয়ের অর্থনৈতিক সংকট শুরুর সময়কার নিজের জীবনের কিছু অভিজ্ঞতা মিলিয়ে গল্পটি লিখেছেন তিনি।

নীরার চিঠি

নীরার চিঠি

চোখ মেলে দেখি সাদা পরী আকাশি রঙের খাম হাতে দাঁড়িয়ে আছে। সামনে বিস্তীর্ণ জলরাশি। সমুদ্র পাড়ের বেঞ্চে শরীর এলিয়ে শুয়ে আছি। হাতে শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর “সাঁতারু ও জলকন্যা”। সমুদ্রের ঢেউ এর আছড়ে পড়ার শব্দ আর ঝিরি ঝিরি বাতাসে খুব বেশিক্ষণ বইটার দিকে তাকিয়ে থাকতে পারিনি।

অলাত এহ্সানের নতুন গল্পগ্রন্থ ‘বৃদ্ধাশ্রম হয়ে ওঠা কফি হাউসটি’

এহ্সান জন্ম ঢাকার নবাবগঞ্জ উপজেলার করপাড়ায়, বেড়ে ওঠা বারুয়াখালীতে। পড়েছেন মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে, পরে ঢাকা কলেজ থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। ক্যাম্পাসে নেতৃত্ব দিয়েছেন শিক্ষার্থীদের আন্দোলনে। পেশা শুরু এনজিওতে অনুবাদক হিসেবে, বর্তমানে একটি জাতীয় দৈনিকে কর্মরত। অবসরের চর্চার বিষয় জাপানি

ছোটগল্পের সংকলন ‘মানুষের মাংসের রেস্তোরাঁ’ নিয়ে আলোচনা ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের

প্রখ্যাত গল্পকার মোজাফ্ফর হোসেনের লেখা ছোটগল্পের সংকলন ‘মানুষের মাংসের রেস্তোরাঁ’ নিয়ে আলোচনা করেছেন ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সদস্যরা। মে মাসে গ্রুপে এই বই পড়া হয় এবং সদস্যদের মধ্যে এই আলোচনার অনুপ্রেরণা জোগায়। 

জনপ্রিয় টার্গেট

অনুমোদিত অটোরিকশার চার্জিং স্টেশন ৫০ হাজার ৯৫১টি: সংসদে বিদ্যুৎমন্ত্রী

আফ্রিকার সাহিত্য পুরস্কার পাওয়া গল্পটি এআই দিয়ে লেখার প্রমাণ মেলেনি

প্রকাশ: ০৭:০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬