রক্ষণ ও আক্রমণে রদবদল এনে গড়া একাদশে বড় আকর্ষণ মিডফিল্ডার হামজা চৌধুরী। প্রথমবারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি। আগের দিন সংবাদ সম্মেলনে হামজা জানিয়েছিলেন, কোচ সুযোগ দিলে অধিনায়কত্ব গ্রহণ করতে প্রস্তুত। তবে আর্মব্যান্ড পরার চেয়ে ড্রেসিংরুমে সবার একতাবদ্ধ থাকা এবং পারিবারিক আবহ বজায় রাখাই তার কাছে সবচেয়ে বড় বিষয়।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ:
মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ, শমিত সোম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম ও ফারহান আলী ওয়াহিদ।

দৈনিক টার্গেট 


























