১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘জয় বাংলা’ স্লোগানে ভৈরব থানার সামনে ককটেল বিস্ফোরণ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান দাবি করেছেন, থানার সামনে কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। ট্রাকের চাকা বিস্ফোরিত হওয়ার শব্দকে ককটেল বিস্ফোরণ বলে মনে করা হয়েছে।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর ‘Mohammad Tamim’ নামের একটি ফেসবুক আইডি থেকে ২১ সেকেন্ডের ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘অবৈধ মামলার প্রতিবাদে ভৈরব থানার সামনে ককটেল উপহার দিলেন Royal Riad ভাই। জয় বাংলা!’

ভাইরাল হওয়া ভিডিওতে ককটেল বিস্ফোরণের পর ‘ভৈরব থানার সামনে বোমা বিস্ফোরণ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান শোনা যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী দ্বীন ইসলাম মোবাইল ফোনে জানান, তাঁর সামনেই চলন্ত মোটরসাইকেল থেকে থানার প্রধান ফটকের সামনে মহাসড়কে ককটেল নিক্ষেপ করা হয়। এতে বিকট শব্দ হলে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। শব্দ শুনে থানার ভেতর থেকে কয়েকজন পুলিশ সদস্যও সড়কে বেরিয়ে আসেন। তিনি বলেন, হাসপাতালে রোগী দেখতে যাওয়ার পথে এ ঘটনা দেখে তিনিও আতঙ্কিত হয়ে পড়েন।

এ বিষয়ে ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, থানার সামনে কোনো ককটেল বিস্ফোরণ হয়নি। ট্রাকের চাকা ব্লাস্ট হয়েছে।

কিশোরগঞ্জে গভীর রাতে শিক্ষার্থী বহনকারী বিআরটিসি বাসে আগুন

কিশোরগঞ্জের বাজিতপুরে শিক্ষার্থীদের যাতায়াতের কাজে নিয়োজিত বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পিরিজপুর বাজারে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসটিতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এক দিন আগে জামিন, কারামুক্তির দিন হাসপাতালে মৃত্যু আওয়ামী লীগ নেতার

কিশোরগঞ্জ জেলা কারাগারে (১) বন্দী অবস্থায় রঞ্জিত কুমার ঘোষ (৫০) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এর আগে, গতকাল রোববার স্থানীয় আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

হোসেনপুরে পল্লী বিদ্যুতের কর্মীদের ধাওয়া, ১৮ ঘণ্টা বিদ্যুৎহীন ৬০ হাজার গ্রাহক

কিশোরগঞ্জের হোসেনপুরে ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের ত্রুটি মেরামত করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ধাওয়ার মুখে পড়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। পরে পুলিশের সহায়তায় মেরামতকাজ শুরু হয়। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে বিদ্যুৎ-বিপর্যয় ঘটে। এর পর থেকে আজ রোববার

জনপ্রিয় টার্গেট

পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন, ভাঙচুর

‘জয় বাংলা’ স্লোগানে ভৈরব থানার সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশ: ১১:৪১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬