১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে নাশকতা ঠেকাতে মাঠে বিএনপি, তৎপরতা নেই জামায়াত-এনসিপির

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

গত ৯ নভেম্বর সন্ধ্যা থেকে রাত দুইটা পর্যন্ত মানিকগঞ্জ জেলা শহরসহ সাটুরিয়া, শিবালয় ও ঘিওর উপজেলার বিভিন্ন স্থানে অন্তত ১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানগুলোর মধ্যে রয়েছে সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, গোলড়া স্ট্যান্ড, সাটুরিয়ার নয়াডিঙ্গী, জেলা বিএনপি কার্যালয়, জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয়, ঘিওর বাসস্ট্যান্ড ও পাটুরিয়া পুলিশ ফাঁড়ির সামনে। এ ছাড়া মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা একটি মিনিবাসে অগ্নিসংযোগ করা হয়।

এসব ঘটনার পর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। বিশেষ করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু বলেন, ‘আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপি, যুবদল ও ছাত্রদল সব সময়ের মতো এখনো মাঠে আছে এবং ভবিষ্যতেও থাকবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।’

জেলা জামায়াতে ইসলামীর আমির কামরুল ইসলাম বলেন, কেন্দ্র থেকে মাঠে থাকার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে নাশকতার তথ্য পেলে তা প্রশাসনকে জানাতে নেতা-কর্মীদের বলা হয়েছে।

জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জানান, কেন্দ্রের নির্দেশনা না থাকায় তাঁরা মাঠে নামেননি। নির্দেশনা পেলে মাঠে থাকবেন।

এদিকে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনে আরও একটি মামলা করার প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ-বাসে আগুন: আ.লীগ ও সহযোগী সংগঠনের ১১ জন গ্রেপ্তার

মানিকগঞ্জে পার্কিং করা মিনিবাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও সড়কে টায়ার জ্বালানোর ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৯ জনের মধ্যে আটজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ধল্লা ইউনিয়নের মনোয়ারা কমপ্লেক্সের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জে বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, আটক ১০

মানিকগঞ্জে পার্কিং করে রাখা একটি মিনিবাসে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ এবং টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

মানিকগঞ্জে নাশকতা ঠেকাতে মাঠে বিএনপি, তৎপরতা নেই জামায়াত-এনসিপির

মানিকগঞ্জে নাশকতা ঠেকাতে মাঠে বিএনপি, তৎপরতা নেই জামায়াত-এনসিপির

প্রকাশ: ১০:৫৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬