হাবিবুর রহমান হাবিব হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিএনপির বিরুদ্ধে মাঠে নেমে জনগণকে বিভ্রান্ত করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলে এ দেশের মানুষকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করা হবে। বিএনপি মাঠ ছেড়ে পালাবে না।’
ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, পৌর বিএনপির সদস্যসচিব ইমরুল কায়েস সুমন।
সমাবেশে দলটির স্থানীয় শীর্ষ নেতারা বলেন, ঈশ্বরদীতে কিছু নামধারী নেতা অপকর্মের মাধ্যমে দলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে নেতা-কর্মীদের আরও সুসংগঠিত হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি দলের নাম ভাঙিয়ে যেকোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন নেতারা।
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও সংগঠনটির সিনিয়র সহসভাপতি আহসান লাবিব। কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করায় তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কলহ ও পরকীয়া সন্দেহে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজের গলা কেটেছেন এক বৃদ্ধ। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুল্লাবর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা টের পেয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কাবিটা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আওতায় উপজেলার পলবান্ধা ইউনিয়নের দক্ষিণ সিরাজাবাদ ডিহিদার বাড়ি কবরস্থানের দক্ষিণ পাশে বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য একটি প্রকল্প নেওয়া হয়। এতে বরাদ্দ ধরা হয়েছে ৩ লাখ ৭ হাজার ১৮৭ টাকা। একই কবরস্থানের পশ্চিম পাশে বাউন্ডারি ওয়াল নির্মাণে টিআর কর্মসূচির দ্বিতীয়…
দৈনিক টার্গেট 





















