১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ‘ফেবারিট’ প্রমাণের ম্যাচ আজ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:২৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

হিসাবের খাতায় আজকের ম্যাচ তাই পুরোপুরি নির্ভার হওয়ার কথা ছিল। কিন্তু টিম হোটেলের ড্রেসিংরুম থেকে শুরু করে অনুশীলন মাঠ—কোথাও সেই গা-ছাড়া ভাব নেই। বরং পুরো দলে কাজ করছে রোমাঞ্চ, সঙ্গে গোটা দেশের ২৩ বছরের শিরোপা-হাহাকার মেটানোর এক অদৃশ্য প্রত্যাশার চাপ। দলের সবার মনে এখন একটাই তাগিদ, শ্রীলঙ্কা ম্যাচেও ছন্দ ধরে রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া এবং অপরাজিত থেকে শেষ চারে যাওয়া। জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

ড্রেসিংরুমের অন্য রকম পরিবেশ আর নিজের ওপর থাকা চাপের অনুভূতি অকপটে স্বীকার করলেন হামজা। গতকাল কিংস অ্যারেনায় অনুশীলনের আগে দলের মানসিকতা তুলে ধরে তিনি বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। ভুটানের বিপক্ষে আপনারা দেখেছেন, আমরা সবাই খুবই রোমাঞ্চিত। অবশ্যই প্রতিটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। ছন্দ ধরে রাখতে আমরা সব ম্যাচ জিততে চাই। জানি আমাদের ওপর, বিশেষ করে আমার ওপর অনেক প্রত্যাশার চাপ। তবে ড্রেসিংরুমের ভেতরে আমরা সবাই জিততে চাই এবং ইনশা আল্লাহ এবার সাফ চ্যাম্পিয়ন হতে চাই। আমরাই ফেবারিট।’

গ্রুপের শেষ ম্যাচ বাংলাদেশের জন্য ছন্দ ধরে রাখার হলেও প্রতিপক্ষ শ্রীলঙ্কার কাছে এটি টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। সেমিফাইনালে উঠতে হলে তাদের জিততেই হবে। বাংলাদেশের মতো তাদের দলেও এখন প্রবাসীদের মেলা। তাদের শক্তিকে সমীহ করলেও নিজেদের মাঠের সুবিধার কথা মাথায় রাখছেন হামজা, ‘শ্রীলঙ্কা খুব শক্তিশালী দল। গত ১২ মাসে তারা অনেক উন্নতি করেছে। তবে শ্রীলঙ্কার ওপরই চাপ থাকবে। কারণ, তাদের হার এড়াতে হবে। আমরা ম্যাচটি নিয়ে আত্মবিশ্বাসী। আশা করি জিতব।’

প্রথম ম্যাচে বাংলাদেশের জয় এলেও আক্রমণভাগের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। ভুটানের বিপক্ষে অনেক সুযোগ তৈরি করেও মাত্র একটি গোল পেয়েছে দল। গোলের সামনে আরও কার্যকর হওয়ার প্রয়োজনীয়তা মানছেন হামজাও। তবে সুযোগ তৈরি করতে পারায় আশাবাদী তিনি, ‘না, আমি চিন্তিত নই। সুযোগ তৈরি করতে না পারলে চিন্তিত হতাম। তবে প্রকৃতপক্ষে আমরা সুযোগ তৈরি করছি। আমিও সুযোগ নষ্ট করেছি; মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের একেবারে শেষ দিকে আমার গোল করা উচিত ছিল। তবে আমরা যেহেতু সুযোগ তৈরি করছি, ইনশা আল্লাহ খুব দ্রুতই সেগুলো গোলে রূপান্তর করতে পারব।’

‘মেক শিফট’ স্ট্রাইকার হিসেবে খেলে ভুটানের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেননি বিশ্বনাথ ঘোষ। তবে তাঁর এই যাত্রায় বাদ সেধেছে ডান পায়ের চোট। গতকাল চোটের কারণে অনুশীলন করতে পারেননি। একাদশে ফিরতে পারেন ভুটান ম্যাচের জয়ের নায়ক মোহাম্মদ ইব্রাহিম।

একই সঙ্গে দরজা খুলতে পারে ফারহান আলী ওয়াহিদেরও। যদিও ইংল্যান্ডপ্রবাসী এই ফরোয়ার্ড দলের সঙ্গে অনুশীলন করতে পেরেছেন গতকাল। ঘরের মাঠে তাঁর ‘প্রথম’ ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে পাঁচ বছর আগের এক পুরোনো হিসাবও। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের শেষ দেখা হয়েছিল ২০২১ সালের নভেম্বরে, কলম্বোর চার জাতি টুর্নামেন্টে। সেদিন ঘরের মাঠে শেষ মুহূর্তের বিতর্কিত এক পেনাল্টি গোলে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছিল শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে সেই জয়সূচক গোল করা ওয়াসিম রাজিক আজও থাকবেন।

প্রতিশোধের চেয়ে বাংলাদেশের বড় লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাওয়া। হামজা যে দলকে সাফের ফেবারিট মনে করছেন, সেই দাবির প্রমাণ দেওয়ার পালা।

‘স্ট্রাইকার’ বিশ্বনাথকে নিয়ে দুসংবাদ

‘স্ট্রাইকার’ বিশ্বনাথকে নিয়ে দুসংবাদ

ভুটানের বিপক্ষে যে পজিশনে খেলতে নেমে সবাইকে চমকে দিয়েছিলেন বিশ্বনাথ ঘোষ, শ্রীলঙ্কার বিপক্ষে সেই জায়গাতেই দেখা যেতে পারে মোহাম্মদ ইব্রাহিমকে। বাংলাদেশের আক্রমণভাগে এই পরিবর্তনের পেছনে অবশ্য কৌশলগত কোনো পরীক্ষা নয়, বিশ্বনাথের চোটই মূল কারণ। পায়ের ব্যথায় দুই দিন ধরে ঠিকমতো অনুশীলন করতে পারছেন না এই

বর্ষসেরাদের তালিকায় আর্জেন্টিনার একমাত্র ফুটবলার শুধু মেসি

২০২৩ সালের পর এবার ফিফপ্রো বর্ষসেরাদের একাদশে ফিরেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে ২১ বছরের ক্যারিয়ারে এই নিয়ে ১৮ বারই বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি। তবে ২০২৬ ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন ফিফপ্রো বর্ষসেরা একাদশে জায়গা পাননি।

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশের ‘ফেবারিট’ প্রমাণের ম্যাচ আজ

প্রকাশ: ১০:২৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬