মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রবিন আহমেদ সামান স্বাক্ষরিত পৃথক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।
শোকজপ্রাপ্ত নেতারা হলেন খলসী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কুদ্দুস মিয়া, বাচামারা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, বাঘুটিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নাজমুল হুদা এবং চকমিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শফিক মোল্লা।
নোটিশে তাঁদের বিরুদ্ধে দলীয় ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে কেন তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা চাওয়া হয়েছে।
নোটিশ অনুযায়ী, সাত কার্যদিবসের মধ্যে উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সালাহ্উদ্দিন সেলিম ও সদস্যসচিব মো. আব্দুস সালামের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা জমা দিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে অথবা তাঁদের দেওয়া জবাব সন্তোষজনক না হলে সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

দৈনিক টার্গেট 





















