মঙ্গলবার (১০ নভেম্বর) জেলার বিভিন্ন থানা-পুলিশ এসব অভিযান পরিচালনা করে। বুধবার (১১ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের দেওয়া তথ্যে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ চারজন, ফরিদগঞ্জ থানা পাঁচ, মতলব দক্ষিণ থানা এক, মতলব উত্তর থানা এক, হাজীগঞ্জ থানা দুই, শাহরাস্তি থানা এক এবং কচুয়া থানা-পুলিশ একজনকে গ্রেপ্তার করে।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ ছয়জন মাদকসেবীকে গ্রেপ্তার করে। ফরিদগঞ্জে তিনজনের কাছ থেকে ২৩টি, মতলব দক্ষিণে দুজনের কাছ থেকে ১০টি এবং শাহরাস্তিতে একজনের কাছ থেকে তিনটি ইয়াবা উদ্ধার করা হয়। হাজীগঞ্জে একজনের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
বিভিন্ন মামলায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় একজন, হাইমচরে দুই, ফরিদগঞ্জে দুই, মতলব দক্ষিণে এক, মতলব উত্তরে চার এবং কচুয়ায় দুজন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন ধারায় চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ আটজন এবং শাহরাস্তি থানা-পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭ জনকে আটক করা হয়। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ তিনজন, হাইমচর পাঁচ, ফরিদগঞ্জ ছয়, মতলব দক্ষিণ পাঁচ, মতলব উত্তর পাঁচ, হাজীগঞ্জ চার এবং কচুয়া থানা-পুলিশ নয়জনকে আটক করে।
পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের মধ্যে ৩৫ জনকে যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তার অন্য আসামিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক টার্গেট 
























