মে মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ পরিসংখ্যান নিয়ে আলোচনা, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে জোর নির্দেশনা

সাতক্ষীরায় জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৪৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ২৭৩ বার পঠিত হয়েছে

সাতক্ষীরা জেলা পুলিশের মে-২০২৫ মাসের অপরাধ পর্যালোচনায় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ জুলাই) সকালে। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম।

সভায় জেলার মে মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিশ্লেষণ, মামলা রুজু ও নিষ্পত্তির হার, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অগ্রগতি, ওয়ারেন্ট ও সমন তামিল, আলামত সংরক্ষণ ও অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি, ট্রাফিক আইনের প্রয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় পুলিশ সুপার জেলার শান্তিপূর্ণভাবে পরিবেশ বজায় রাখতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর জোর দেন। পাশাপাশি তিনি আগাম তথ্য সংগ্রহের কার্যক্রমের জোরদার করার আহ্বান জানান।

তিনি মাদক ও সন্ত্রাস দমনে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব মোঃ আনোয়ারুল কবীর ও মোঃ শফিকুল ইসলাম।

এছাড়াও জেলার সব থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার সকল কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব আরো নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান এবং আগামীদিনে সাতক্ষীরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মে মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ পরিসংখ্যান নিয়ে আলোচনা, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে জোর নির্দেশনা

সাতক্ষীরায় জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: ০৬:৪৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫