০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনে এত চুমু খায় কেন মানুষ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

স্পেনের ভ্যালেন্সিয়ায় ছয় বছরের বেশি সময় ধরে বসবাস করছেন ব্রিটিশ লেখক ও সাংবাদিক লুসি লভেল। তাই চুমুর দৃশ্যের সঙ্গে বেশ ভালোভাবেই অভ্যস্ত হয়ে উঠেছেন তিনি। এমন অহরহ চুমুর ব্যাখ্যা দিতে গিয়ে বিবিসিতে তিনি লিখেছেন—দেশটির মানুষের দৈনন্দিন জীবন অনেকটাই ঘিরে থাকে খোলা জায়গাকে কেন্দ্র করে। ব্যস্ত রাস্তা, ক্যাফে, পার্ক কিংবা উন্মুক্ত চত্বর—এসব জায়গাতেই বন্ধু ও পরিচিতদের সঙ্গে সময় কাটান তাঁরা।

ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, নতুন পরিচিত কারও সঙ্গে সাক্ষাতের সময় ব্যক্তিগত দূরত্ব বজায় রাখার প্রবণতা স্পেনে তুলনামূলক কম। এমনকি গ্রিস, ইতালি ও পর্তুগালের মতো ভূমধ্যসাগরীয় দেশগুলোর চেয়েও এ ক্ষেত্রে স্পেন এগিয়ে। মাদ্রিদের কমপ্লুতেন্সে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক আমপারো লাসেনের মতে, উত্তর ইউরোপের দেশগুলোর তুলনায় স্পেনের মানুষ শারীরিক ঘনিষ্ঠতা প্রকাশে অনেক বেশি স্বচ্ছন্দ।

তবে এর অর্থ এই নয় যে স্পেনের মানুষ অন্য দেশের মানুষের চেয়ে বেশি ভালোবাসাপ্রবণ। বরং ভালোবাসা প্রকাশ্যে দেখাতে তাঁরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাঁদের কাছে প্রকাশ্যে চুম্বন সব সময় বিশেষ কোনো রোমান্টিক আয়োজন নয়; বরং দৈনন্দিন জীবনের স্বাভাবিক একটি আচরণ।

আবাসনসংকটও এ ক্ষেত্রে ভূমিকা রাখছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে স্পেনেই একক কোনো বাড়ির বদলে ফ্ল্যাটে বসবাসকারী মানুষের অনুপাত সবচেয়ে বেশি—প্রায় ৬৫ শতাংশ। বাড়ির ক্রমবর্ধমান দাম ও আবাসনসংকটের কারণে অনেক তরুণ-তরুণীকে দীর্ঘদিন পরিবারের সঙ্গে থাকতে হচ্ছে। ফলে ব্যক্তিগত মুহূর্ত কাটানোর জন্য কখনো কখনো তাঁদের পার্কের নিরিবিলি বেঞ্চ কিংবা অন্য কোনো উন্মুক্ত স্থান বেছে নিতে হয়।

জাপান, ফ্রান্স, জার্মানি ও তিউনিসিয়ায় বসবাসের অভিজ্ঞতা রয়েছে ২৮ বছর বয়সী স্প্যানিশ নারী ইসাবেল নিয়েতো তুসের। তিন বছর আগে তিনি স্পেনে ফিরে আবার মা-বাবার সঙ্গে থাকতে শুরু করেন। তাঁর ভাষায়, স্পেনে সম্পর্কের শুরুতেই মানুষের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। দু-একবার দেখা হওয়ার পরও হাত ধরে হাঁটা কিংবা প্রকাশ্যে চুম্বন সেখানে অস্বাভাবিক নয়।

তবে স্পেনে প্রকাশ্যে ভালোবাসা প্রদর্শনের ইতিহাস সব সময় এমন উদার ছিল না। ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর ১৯৩৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত স্বৈরশাসনের সময় রক্ষণশীল ক্যাথলিক মূল্যবোধ ও কঠোর আইন মানুষের ব্যক্তিগত জীবন নিয়ন্ত্রণ করত। সমকামিতা ছিল অপরাধ এবং প্রকাশ্যে চুম্বনের কারণেও যুগলদের জরিমানা করা হতে পারত।

১৯৭৫ সালে ফ্রাঙ্কোর মৃত্যুর পর দেশটিতে সাংস্কৃতিক পরিবর্তনের সূচনা হয়। মাদ্রিদে গড়ে ওঠে ‘লা মুভিদা মাদ্রিলেনা’ নামে পরিচিত স্বাধীনতাকামী সাংস্কৃতিক আন্দোলন। চলচ্চিত্র নির্মাতা পেদ্রো আলমোদোভারসহ শিল্পীরা তাঁদের কাজের মধ্য দিয়ে পুরোনো রক্ষণশীল মূল্যবোধকে চ্যালেঞ্জ জানান। যৌনতা, ভালোবাসা ও ব্যক্তিস্বাধীনতার প্রকাশ ক্রমেই দৃশ্যমান হয়ে ওঠে।

এই পরিবর্তনের পেছনে এলজিবিটি অধিকারকর্মীদের আন্দোলনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৯৮৬ সালে মাদ্রিদের পুয়ের্তা দেল সোল এলাকায় চুম্বন করার কারণে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। ‘পাবলিক স্ক্যান্ডাল’ আইনে তাঁদের দুই দিন আটক রাখা হয়েছিল। এর প্রতিবাদে ১৯৮৭ সালের ২৩ ফেব্রুয়ারি সেখানে গণচুম্বন কর্মসূচির আয়োজন করা হয়। পরবর্তী সময়ে মাদ্রিদের প্রাইড মিছিলগুলোও পুয়ের্তা দেল সোল এলাকায় চুম্বনের মধ্য দিয়ে শেষ হতো। ১৯৮৮ সালে প্রকাশ্যে কেলেঙ্কারি সৃষ্টির অভিযোগসংক্রান্ত আইনটি বিলুপ্ত হয়।

তবে আজও এই স্বাধীনতা সবার জন্য সমান নয়। দেশটিতে প্রকাশ্যে বয়স্ক যুগলের চুম্বন অনেক সময় মানুষের দৃষ্টি আকর্ষণ করে। একইভাবে সমকামী যুগলদেরও বেশি সামাজিক নজরদারির মুখে পড়তে হয়।

ভ্যালেন্সিয়ার আলোকচিত্রী পাওলা ফুরিওর মতে, স্পেনে এখনো অনেক কাজ বাকি থাকলেও সমাজ সামগ্রিকভাবে যথেষ্ট উদার। তাঁর ভাষায়, চুম্বন হলো স্বাধীনতার হিমশৈলের চূড়া—যা একটি সমাজে মানুষ কতটা স্বাধীনভাবে বাঁচতে পারে, তার ইঙ্গিত দেয়।

সম্ভবত স্পেনে প্রকাশ্যে চুম্বনের সবচেয়ে বিস্ময়কর দিক হলো, বিষয়টি সেখানে আর বিস্ময়কর নয়। ভালোবাসা প্রকাশের এই স্বাভাবিকতাই দেশটির দীর্ঘ সংগ্রামে অর্জিত সামাজিক স্বাধীনতার এক অনন্য প্রতীক।

আজ ভূত চতুর্দশীতে দেখুন পশ্চিমবঙ্গের ১০টি ভূতের সিনেমা

বাঙালির ভূতপ্রেম বহু পুরোনো। ঠাকুরদা-ঠাকুমার মুখে শোনা শাঁকচুন্নি, পেত্নী, ব্রহ্মদৈত্য কিংবা মেছোভূতের গল্পের প্রতি আকর্ষণ আজও কমেনি। বরং সময়ের সঙ্গে সেই ভূতেরা জায়গা করে নিয়েছে বাংলা সিনেমার পর্দায়। কখনো তারা ভয় দেখিয়েছে, কখনো হাসিয়েছে, আবার কখনো মানুষের জীবনের নানা অদ্ভুত রহস্যের সঙ্গে জড়িয়ে গিয়েছ

তিব্বতের পথে ৯৬ বছরের তানের যাত্রা

তিব্বতের পথে ৯৬ বছরের তানের যাত্রা

বয়স পঞ্চাশ পার হলে অনেকে ভাবি, জীবনের সব অ্যাডভেঞ্চার শেষ। কিন্তু সবাই বিষয়টি একই চোখে দেখেন না। অনেকে চল্লিশের পর জীবনকে অন্যভাবে দেখেন। সেখানে ভ্রমণ, খাবার, মানুষের সঙ্গে পরিচিত হওয়া, জীবনকে উপভোগ করা প্রাধান্য পায়। এই সময়ের পর অনেকে ভাবেন, এখন একটু নিজের জন্য বাঁচি। এমন নয়, এই ধারণা চল্লিশের পরেই

জানুন যুক্তরাজ্যের শীতকালীন উৎসবের অন্দরে কী থাকে

ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ইউরোপজুড়ে নেমে আসে দীর্ঘ ও কনকনে রাতের চাদর। তবে ব্রিটিশরা শীতের এই অন্ধকার আর নিস্তব্ধতাকে হতাশায় মোড়াতে দেয় না। এই সময়টাকে তারা জাদুকরী আলো, রূপকথার আবহ আর প্রকৃতির সান্নিধ্যে সেটিকে বরণ করে নেয়। পালন করে দারুণ কিছু উৎসব।

জনপ্রিয় টার্গেট

শ্রীমঙ্গলে হাসিবুল ইসলামের ওপর হামলাকারী শনাক্ত, দাবি পুলিশের

স্পেনে এত চুমু খায় কেন মানুষ

প্রকাশ: ১২:০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬