যেভাবে বুঝবেন, দাম্পত্য সম্পর্কের ইতি টানা জরুরি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে

সম্পর্কের অন্যতম প্রধান স্তম্ভ হলো একে অপরের প্রতি শ্রদ্ধা। যদি সঙ্গী কথায় বা আচরণে প্রতিনিয়ত আপনাকে ছোট করে, আপনার মতামতকে অবজ্ঞা করে কিংবা আপনার আত্মসম্মানে আঘাত লাগে এমন আচরণ করে, তবে বুঝতে হবে সেই সম্পর্ক সুস্থ নয়।

যে সম্পর্ক আপনাকে মানসিক শান্তি দেওয়ার কথা, সেটি যদি প্রতিদিনের বিষণ্ণতা আর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়, তবে তা পুনর্বিবেচনা করা উচিত। সম্পর্কে ভালো মুহূর্তের চেয়ে যদি খারাপ বা কান্নার মুহূর্ত বেশি হতে থাকে, তবে সেখানে আর থাকা ঠিক নয়।

যেকোনো ভুল-বোঝাবুঝি দূর করার মাধ্যম হলো সুস্থ আলোচনা। কিন্তু আপনার সম্পর্কের কথা বলা যদি শুধুই ঝগড়া দিয়ে শেষ হয়, কিংবা সঙ্গী যদি আপনার আবেগ ও অনুভূতি বুঝতে সম্পূর্ণ অনিচ্ছা প্রকাশ করে (যাকে ইমোশনাল ডিটাচমেন্ট বলা হয়), তবে সেই সম্পর্কের আয়ু ফুরিয়ে এসেছে।

বিশ্বাস একবার ভেঙে গেলে তা জোড়া লাগানো কঠিন। যদি সম্পর্কে সারাক্ষণ একে অপরকে সন্দেহ করতে হয়, লয়ালটি বা সততা নিয়ে বারবার প্রশ্ন ওঠে এবং কোনোভাবেই আর বিশ্বাস ফিরে না আসে, তবে সেই বন্ধন বয়ে বেড়ানো অর্থহীন।

একটি সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব দুজনেরই। কিন্তু যদি প্রতিবার আপনাকেই মানিয়ে নিতে হয়, সব ভুল নিজের ঘাড়ে নিতে হয় এবং সম্পর্ক টিকিয়ে রাখতে সঙ্গী কোনো ধরনের চেষ্টাই না করে, তবে একা সেই বোঝা টানা বন্ধ করা উচিত।

দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে দুজনের জীবনের লক্ষ্য ও মূল্যবোধের সামঞ্জস্য থাকা জরুরি। যদি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে (যেমন ক্যারিয়ার, পরিবার বা ভবিষ্যৎ পরিকল্পনা) আপনাদের পথ সম্পূর্ণ ভিন্ন দিকে চলে যায় এবং কেউ কাউকে ছাড় দিতে না পারেন, তবে আলাদা হওয়াই শ্রেয়।

যেকোনো ধরনের সহিংসতা বা নির্যাতন, তা শারীরিক বা মানসিক যা-ই হোক না কেন, বরাবরই সম্পর্কের চূড়ান্ত রেড ফ্ল্যাগ বলে বিবেচিত। আপনার নিরাপত্তা এবং আত্মমর্যাদার চেয়ে কোনো সম্পর্ক বড় হতে পারে না। এমন পরিস্থিতিতে অবিলম্বে সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত।

লেখক: চিকিৎসক, কাউন্সেলর ও সাইকোথেরাপি প্র‍্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার বিডি

রাতেই কেন দুশ্চিন্তা চেপে বসে মনজুড়ে, জেনে নিন কারণ

রাতের বেলাতেই কেন আমাদের মনজুড়ে চেপে বসে দুশ্চিন্তা? দিনের আলো নিভে গেলে কেন দুশ্চিন্তা এত মারাত্মক হয়ে ওঠে? বিষয়টি ভাবে দেখেছেন কখনো? গবেষকেরাও বলছেন, অ্যাংজাইটি সারা দিনের বিভিন্ন সময়ে বাড়লেও রাতে চিন্তার দৌড়াদৌড়ি সবচেয়ে বেশি হয়। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের (সেন্ট লুইস) সহকারী অধ্যাপক রেবেকা কক্স…

এক ছাদের নিচে থেকেও আলাদা? ‘ইন-হাউস সেপারেশন’ যখন বাস্তবতার নাম

সম্পর্ক ভাঙার গল্প মানেই আমরা সাধারণত বুঝি তুমুল ঝগড়া, বাক্সপেটরা গুছিয়ে ঘর ছে‍ড়ে চলে যাওয়া কিংবা আলাদা দুটি ঠিকানায় দুজনের নতুন জীবন শুরু করা। কিন্তু আধুনিক নাগরিক জীবনে এমন এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি হচ্ছেন অনেক দম্পতি, যেখানে শারীরিক ও মানসিক সম্পর্ক টিকে না থাকলেও তাঁরা একই ছাদের নিচে…

একাকিত্ব ও ইমোশনাল ব্ল্যাকহোল: মন যখন নিজের অজান্তেই আঁধারে তলিয়ে যায়

কখনো কি খেয়াল করেছেন, আপাতদৃষ্টে জীবনে সবকিছু থাকা সত্ত্বেও মাঝে মাঝে আপনার ভেতরে অদ্ভুত একধরনের শূন্যতা তৈরি হয়। মনে হয় যেন হাজার মানুষের ভিড়ে থেকেও আপনি নিঃসঙ্গ, জীবনে অসংখ্য অর্জন থাকা সত্ত্বেও কোনো অর্জনই আসলে যথেষ্ট মনে হয় না! কী একটা যেন নেই। সত্যজিৎ রায়ের ভাষায়, এমন কিছু একটা নেই, যেটা…

জনপ্রিয় টার্গেট

পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন আইজিপির

যেভাবে বুঝবেন, দাম্পত্য সম্পর্কের ইতি টানা জরুরি

প্রকাশ: ০৯:০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬