০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার ও বনকর্মীদের ওপর হামলা, দম্পতিসহ গ্রেপ্তার ৩

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

এর আগে গত ২ নভেম্বর সুন্দরবনের ছোট জোংড়া খালে বন বিভাগের টহল দলের ওপর হামলার ঘটনা ঘটে। ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে জোংড়া বন টহল ফাঁড়ির ইনচার্জ মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে টহলে যান। সেখানে বিষ প্রয়োগ করে মাছ ধরার অভিযোগে একটি নৌকা জব্দের চেষ্টা করেন। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন তাঁদের ওপর হামলা চালান। এতে মতিউর রহমান ও নৌকার চালক মো. এরশাদ আলী আহত হন।

এ ঘটনায় মতিউর রহমান বাদী হয়ে সোহেল, তাঁর স্ত্রী লাইজু, ইউনুস আলী, নূপুর ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে দাকোপ থানায় মামলা করেন। গত ৪ নভেম্বর মামলাটি নথিভুক্ত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে মোংলা ও দাকোপ থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে জয়মনি এলাকা থেকে সোহেল ও লাইজুকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁরা মোংলা বাজারের সার ও কীটনাশক বিক্রেতা সেলিম মিয়ার দোকান থেকে মাছ ধরার বিষ ক্রয়ের তথ্য দেন। পরে সেলিমকেও গ্রেপ্তার করা হয়।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, আজ দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার ও বিষ সরবরাহের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ অপরাধে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

মোরেলগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে ভাড়া বাসা থেকে হাবিবা নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সুন্দরবনে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে গেলেন পর্যটক

সুন্দরবনের দুবলার চরের আলোরকোল সমুদ্রসৈকতে গোসল করতে নেমে রিয়াজ ঢালী নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল শুঁটকি পল্লিসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। নিখোঁজ রিয়াজের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। নিখোঁজের খবর পেয়ে কোস্ট গার্ড, বন বিভাগ ও স্থানীয় জেল

জনপ্রিয় টার্গেট

ইসলামি বক্তা ফারুকী হত্যা মামলা: জেএমবির ৬ সদস্যের বিচার শুরু

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার ও বনকর্মীদের ওপর হামলা, দম্পতিসহ গ্রেপ্তার ৩

প্রকাশ: ০৪:৪২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬