স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ১০টার দিকে খাবার খেয়ে ঘরে ঘুমাতে যান সেলিম। পরদিন সকালে স্থানীয় লোকজন মফিজের সুপারি বাগানে তাঁর বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখেন।
পরে তাঁরা স্বজনদের খবর দেন। স্বজনেরা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কীভাবে সেলিম ওই সুপারি বাগানে গেলেন, সে বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন স্বজনেরা।
চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক বলেন, সেলিমের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

দৈনিক টার্গেট 























