০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রেফারির সঙ্গে কী নিয়ে লেগে গেল মেসির

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

৩-০ গোলে এগিয়ে থাকলে বেশির ভাগ সময় সেই দলের পক্ষেই পাল্লা ভারী থাকে। শার্লটের বিপক্ষে আজ এমএলএসে একটা পর্যায়ে এরকম অবস্থাতেই ছিল ইন্টার মায়ামি। বরং আরও বেশি গোল দিয়ে ব্যবধান কীভাবে বাড়িয়ে নিতে পারে দলটি, সেদিকেই চোখ থাকে। তবে আজ এত সুবিধাজনক অবস্থানে থেকেও জিততে পারেনি মায়ামি। এমএলএসের ইন্টার মায়ামি-শার্লট ম্যাচ ড্র হয়েছে ৩-৩ গোলে।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল শার্লট। তবে ৪ মিনিটের সময় করা দলটির ফরোয়ার্ড লিয়েল আবাদার গোল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনা করে বাতিল করে দেয়। ১৪ মিনিটে মায়ামি ডিফেন্ডার ইয়ান ফ্রে ম্যাচে গোলের হালখাতা খোলেন। ফ্রের গোলের উৎস মেসির কর্নার।

প্রথমার্ধের শেষভাগে ব্যবধান বাড়িয়ে নেয় ইন্টার মায়ামি। এ সময়ই তিন গোলের তিনটিই করেছে দলটি। তিন গোল করেন তিন আলাদা ফুটবলার। যার মধ্যে ৩৩ মিনিটে সুয়ারেজ করেন দলের দ্বিতীয় গোল। আর রদ্রিগো দি পলের পা থেকে ৪২ মিনিটে আসে তৃতীয় গোল। মায়ামি প্রথমার্ধ শেষ করে ৩-০ গোলে এগিয়ে থেকে।

প্রথমার্ধ যদি হয় ইন্টার মায়ামির, দ্বিতীয়ার্ধটা তবে শার্লটের। ৫০ থেকে ৫৫—এই ৫ মিনিটে জোড়া গোল করেন শার্লট ফরোয়ার্ড আবাদা। মায়ামি এরপর ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও সফল হয়নি। ইয়ানিক ব্রাইট, কাসেমিরোরা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। এমনকি ৬৮ মিনিটে সুয়ারেজ-মেসি জুটি বেঁধে যে গোলের পরিকল্পনা করেন, সেটাও ভেস্তে যায়। যেখানে সুয়ারেজের হেড থেকে শার্লটের লক্ষ্য বরাবর শট নেন মেসি।

গোলের ক্ষুধা নিয়ে হামজার অপেক্ষায় বাংলাদেশ

ভুটানের বিপক্ষে কাঙ্ক্ষিত ব্যবধানে না জেতার যে মৃদু অতৃপ্তি ছিল, তা পুরোপুরি উবে গেছে বলা যাবে না। তবু বসুন্ধরা কিংস অ্যারেনায় পা রাখতেই চোখে পড়ল একদম ভিন্ন এক আবহ—চাপমুক্ত, চনমনে ও আত্মবিশ্বাসী। সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরুর পর শরীরী ভাষায় এখন কোনো জড়তা নেই; শ্রীলঙ্কা ম্যাচ সামনে রেখে পুরো দলের

বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান

বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকার লড়াইয়ে আগামীকাল মাঠে নামছে পাকিস্তান। প্রথম ম্যাচে হারের পর কঠিন সমীকরণের সামনে দলটি। ভারতের বিপক্ষে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করা পাকিস্তানের জন্য মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি হয়ে উঠেছে অনেকটা বাঁচা-মরার লড়াই।

ভুটান হারলেই সেমিফাইনালে বাংলাদেশ

ভুটান হারলেই সেমিফাইনালে বাংলাদেশ

সাফের সেমিফাইনালে ওঠার সমীকরণটা বাংলাদেশের জন্য সহজ হতে পারে। স্বাগতিকেরা মাঠে না নামলেও তাদের শেষ চারে ওঠার পথ তৈরি হবে শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচের ফল থেকে। রাত আটটায় দুই দলের লড়াইয়ে ভুটান জয় না পেলেই এক ম্যাচ হাতে রেখে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের।

জনপ্রিয় টার্গেট

খুলনায় পিস্তল-গুলিসহ ‘নূর আজিম বাহিনীর’ ৬ সদস্য গ্রেপ্তার

রেফারির সঙ্গে কী নিয়ে লেগে গেল মেসির

প্রকাশ: ১০:৫৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬