গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সবুজ শেখ (২৮), বিশ্বজিৎ হাওলাদার (২৭), তাসিন ওরফে কাজল (২০), রব্বানি সরদার (২৮), সাইফুল ইসলাম (২০) ও রাসেল শেখ (২৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সবুজ শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চক্রের প্রধান নূর আজিমের নির্দেশে খুলনার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও কোচিং সেন্টারে হুমকি-ধমকি দিয়ে চাঁদা দাবি করে আসছিলেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সম্প্রতি চয়নিকা ফার্মেসি ও টুটপাড়ার ব্র্যাক প্রতিষ্ঠানে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়া আলোচিত আকাশ কুণ্ডুকে চাঁদার দাবিতে গুলি করার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।
ওসি আরও জানান, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক টার্গেট 





















