০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাফিয়া ব্যাগের আড়ালে মাদাগাস্কারের যে গল্প লুকিয়ে আছে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

প্রশ্ন হলো, ফ্যাশন দুনিয়ার অতিপরিচিত ও জনপ্রিয় এই ব্যাগের মূল উপাদান আসে কোন জায়গা থেকে? বিশ্বে ব্যবহৃত মোট রাফিয়ার ৮০ শতাংশ সরবরাহ করে পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার। তবে বিশ্বজুড়ে এই পরিবেশবান্ধব ও বিলাসবহুল উপাদানের কদর বাড়লেও, এর পেছনে থাকা মাদাগাস্কারের প্রাচীন ইতিহাস ও কারিগরদের অবদান এত দিন রয়ে গেছে আন্তর্জাতিক প্রচারের আড়ালে।

মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর ডিজাইনার দোমি সানজির মতে, রাফিয়া মালাগাসি, অর্থাৎ মাদাগাস্কারের অধিবাসীদের জীবনযাত্রার সাংস্কৃতিক কাঠামোর সঙ্গে গভীরভাবে যুক্ত। দেশের সংবিধানে উল্লেখিত জাতীয় দর্শন ‘ফিহাভানানা’। সেখানে বলা আছে ভাতৃত্ব, সমাজপদ্ধতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের কথা। দোমি সানজি উল্লেখ করেন এই জাতীয় দর্শনের বাস্তব রূপ হলো এই রাফিয়া। এ ধরনের ব্যাগগুলোর আঁশগুলোকে একে অপরের সঙ্গে বুনে মজবুত রূপ দেওয়া হয়। এটাই মালাগাসি সংস্কৃতির একে অপরের সঙ্গে যুক্ত থাকার চেতনা ফুটিয়ে তোলে।

রাফিয়া মূলত মাদাগাস্কারের বিশাল আকৃতির রাফিয়া পামগাছের পাতা থেকে সংগৃহীত এক ধরনের প্রাকৃতিক আঁশ। এই গাছের পাতা ২০ মিটার বা ৬৬ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। পাতা ছেঁড়ার পর তার ভেতরের নরম অংশটি ছাড়িয়ে রোদে শুকানো হয়। শুকানোর পর তা তামাটে ও বেইজ রং ধারণ করে। এরপর শুরু হয় দক্ষ কারিগরদের কাজ। একেকটি টুপি বা ব্যাগ হাতে বুনে তৈরি করতে হাজার হাজার সেলাই ও দিনের পর দিন শ্রম দিতে হয়।

বিশ্ববাজারে রাফিয়ার চাহিদা তুঙ্গে হলেও তার সুবিধা সাধারণ কারিগরেরা পান না। জাতিসংঘের তথ্যমতে, মাদাগাস্কারের প্রায় ৭৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। এই সুযোগে একশ্রেণির অনিয়ন্ত্রিত সাপ্লাই চেইন স্থানীয় কারিগরদের সস্তা শ্রমে বাধ্য করে। তা ছাড়া অতিরিক্ত ও অপরিকল্পিত কাঁচামাল সংগ্রহের ফলে ২০০০ সাল থেকে মাদাগাস্কারের পূর্ব উপকূলে প্রায় ৪৮.৫ লাখ হেক্টর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বৈষম্য ও পরিবেশ শোষণের বিরুদ্ধে কাজ করছেন ইতালিয়ান-ইন্ডিয়ান সামাজিক উদ্যোক্তা এলেন আকবারালি। ২০১৯ সালে তিনি গড়ে তোলেন মেড ফর আ উইমেন নামে একটি সামাজিক উদ্যোগ ও ফ্যাশন ব্র্যান্ড। এই প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার কর্মীর ৯০ শতাংশের বেশি নারী, যাঁদের বড় অংশ পারিবারিক নির্যাতনের শিকার বা সমাজ থেকে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী। প্রতিষ্ঠানটি তাঁর কর্মীদের উপযুক্ত মজুরির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও চাইল্ড কেয়ার সুবিধা দেয়। তাঁদের প্রতিটি পণ্যের সঙ্গে একটি কিউআর কোড থাকে। ক্রেতারা তা স্ক্যান করলে জানতে পারেন কোন কারিগর, কীভাবে এবং কোন এলাকা থেকে সংগৃহীত রাফিয়া দিয়ে পণ্যটি তৈরি করেছেন।

বিশ্বের শীর্ষ লাক্সারি ব্র্যান্ডগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করছে মেড ফর আ উইমেন। তবে আকবরালির কাছে লাক্সারি মানে শুধু চোখধাঁধানো ব্র্যান্ডিং বা দামি প্রাইজ ট্যাগ নয়। তাঁর মতে, ‘প্রকৃতির নিজস্ব দান, মানুষের হাতের ছোঁয়া, নৈতিক শ্রম এবং পরিবেশের ক্ষতি না করে কোনো কিছু তৈরি করাই হলো আসল বিলাসিতা বা লাক্সারি।’ এদিকে ডিজাইনার সানজির ভাষায়, বিশ্ব এত দিন মাদাগাস্কারকে শুধু কাঁচামালের দেশ বা অ্যানিমেটেড সিনেমার চরিত্র হিসেবে চিনেছে। কিন্তু কারিগরদের এই অসাধারণ শিল্পকর্মের মাধ্যমে বিশ্ব এখন মাদাগাস্কারকে এক নতুন ‘লাক্সারি অ্যান্ড কালচারাল হাব’ হিসেবে দেখতে শুরু করেছে।

কর্মক্ষেত্রে কমনসেন্স ধরে রাখবেন যেভাবে

কর্মক্ষেত্রে কমনসেন্স ধরে রাখবেন যেভাবে

দরজার সামনে বড় বড় করে লেখা ‘ধাক্কা দিন’ কিংবা পুশ। কিন্তু আপনি গিয়ে সজোরে টান দিলেন! কিংবা লিফটে ওঠার সময় ভেতরের মানুষগুলোকে বের হওয়ার সুযোগ না দিয়েই হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়লেন। এই ছোটখাটো ঘটনাগুলো আমাদের সবারই কমবেশি জানা। কিন্তু যখন আমরা অফিসে পা রাখি, তখন এই কমনসেন্সের সংজ্ঞা যেন আরও একটু গোলমেল

কলিন্সের বর্ষসেরা শব্দ ‘মগিং’-এর মানে কী

প্রতিযোগিতায় কাউকে ছাপিয়ে যাওয়া, নিজের চেহারা কিংবা পারফরম্যান্স দিয়ে অন্যকে ম্লান করে দেওয়ার অর্থে ব্যবহৃত নতুন প্রজন্মের জনপ্রিয় স্ল্যাং ‘মগিং’-কে ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্যের অভিধান প্রকাশনা সংস্থা কলিন্স।

হংকংয়ে লুই ভুতোঁর রেলস্টেশন

হংকংয়ে লুই ভুতোঁর রেলস্টেশন

বিশ্বের শীর্ষ সারির বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডগুলো তাদের প্রচার, নতুন কালেকশন উন্মোচন বা ব্র্যান্ড সচেতনতা বাড়াতে প্রায়শই চোখধাঁধানো ও অভিনব স্থাপত্য এবং ফাসাদ ইনস্টলেশন তৈরি করে থাকে। ডিজিটাল স্ক্রিনের বদলে বড় বড় ভবনকে বিশাল ক্যানভাসে রূপান্তর করার মাধ্যমে তারা গ্রাহকদের এক অনন্য ভিজ্যুয়াল অভিজ্ঞতা

জনপ্রিয় টার্গেট

রাফিয়া ব্যাগের আড়ালে মাদাগাস্কারের যে গল্প লুকিয়ে আছে

প্রকাশ: ০১:০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬