১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনা সীমান্তে ১৪ লাখ টাকার পণ্য জব্দ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার সকালে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুরে ভরতপুর বিওপির একটি দল কালিকাপুর এলাকা থেকে ছয়টি ভারতীয় কম্বল জব্দ করে। একই দিন বিকেলে কচুগড়া বিওপির সদস্যরা বনবেড়া এলাকা থেকে আরও ১০টি ভারতীয় কম্বল উদ্ধার করেন। সন্ধ্যায় ভরতপুর এলাকা থেকে দুটি ভারতীয় গরু জব্দ করা হয়। রাতে বিজয়পুর বিওপির সদস্যরা কমলাবাড়ী এলাকা থেকে ৪০টি ভারতীয় কম্বল জব্দ করেন।

শুক্রবার ভোরে মাধুপাড়া বিওপির সদস্যরা খোজিগড়া এলাকা থেকে ৬০টি ভারতীয় কম্বল জব্দ করেন। একই সময়ে ভবানীপুর বিওপির সদস্যরা সোমেশ্বরী নদী থেকে ৭ হাজার ৩৬০ কেজি ভারতীয় কয়লা ও ৫৪০টি বাঁশ উদ্ধার করেন।

এ ছাড়া চারুয়াপাড়া বিওপির সদস্যরা সিকদারপাড়া এলাকা থেকে সাতটি এবং বিজয়পুর বিওপির সদস্যরা কয়লারপোর্ট এলাকা থেকে ৪৪টি ভারতীয় কম্বল জব্দ করেন। বিজয়পুর বিওপির আরেকটি দল জংখল এলাকা থেকে ২০০ কেজি বাংলাদেশি রসুন জব্দ করে।

এদিকে শুক্রবার ভোরে বিজয়পুর বিওপির সদস্যরা সোমেশ্বরী নদী থেকে আরও আট হাজার কেজি ভারতীয় কয়লা ও তিনটি নৌকা জব্দ করেন। একই সময়ে বরুয়াকোনা বিওপির সদস্যরা ছোট পাতলাবন এলাকা থেকে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

বিজিবি অধিনায়ক জানান, জব্দ করা সব পণ্য মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা কম্বল, কয়লা, রসুন ও নৌকা নেত্রকোনা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বাঁশ বিজয়পুর বনবিট কার্যালয়ে এবং মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে। জব্দ করা গরু কাস্টমস প্রতিনিধির সমন্বয়ে নিলাম করা হবে।

ময়মনসিংহে ৪৯২ বোতল ফেনসিডিলসহ নেত্রকোনার যুবক আটক

ময়মনসিংহের তারাকান্দায় অভিযান চালিয়ে ৪৯২ বোতল ফেনসিডিলসহ আল-আমিন (৩৩) নামের এক যুবককে আটক করেছে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও একটি মুঠোফোন জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৭৮ হাজার টাকা।

৯০ দিনের মধ্যে সাংবাদিক আলিফ হত্যার বিচার শেষ করার দাবি

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন করার দাবি জানিয়েছেন সাংবাদিকেরা। এ জন্য ১৫ দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দাখিল, হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানিয়েছেন তাঁরা।

বাড়ির সামনে গর্তে জমা পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির পাশে মাটি কাটার কারণে তৈরি হওয়া গর্তে জমে থাকা পানিতে ডুবে হুমায়রা নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু হুমায়রা ওই গ্রামের আলম মিয়ার মেয়ে।

জনপ্রিয় টার্গেট

নেত্রকোনা সীমান্তে ১৪ লাখ টাকার পণ্য জব্দ

প্রকাশ: ১২:৫০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬