০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

মিরপুর টেস্টের একাদশ থেকে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। শরীফুল ইসলামের পরিবর্তে নেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। এ ছাড়া একাদশে ফিরেছেন মুশফিকুর রহিম।

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরে বিপাকে থাকা বাংলাদেশের সামনে এবার ধবলধোলাইয়ের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ। নানা কারণে সিলেট টেস্টের আগে মানসিকভাবে পিছিয়ে থাকছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে দারুণ ক্রিকেট খেলে ফাইনালের সম্ভাবনা জাগিয়েছিল দল।

প্রথম ৬ টেস্টে ৩ জয়ের বিপরীতে ১ ড্রয়ে দারুণ উজ্জীবিত দল হঠাৎ পথ হারিয়েছে। আবুধাবিতে আফগানিস্তানের সঙ্গে হার সমতুল্য ড্রয়ের পর মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের সামনে পাত্তাই পায়নি বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই হতাশার গল্প লিখে সাড়ে তিন দিনেই হেরেছে স্বাগতিকেরা। ধবলধোলাই এড়ানোর পাশাপাশি তাই সিলেট টেস্টকে বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মঞ্চ হিসেবেও দেখা হচ্ছে।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ।

কোহলির ব্যাটিং তাণ্ডবে ২২ ওভারে জিতল ভারত

অকল্যান্ডের ইডেন পার্কে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারত। ডিএলএস পদ্ধতিতে ১৬৪ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শুভমান গিলের দল

জনপ্রিয় টার্গেট

গাজীপুরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকেরা

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশ: ০৯:২০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬